
ক্রমশই তোমাকে হারিয়ে ফেলছি আমি
বিত্তের দেয়াল দিনে দিনে
তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে ।
তোমার বিত্ত, আমার কবিতা
তোমার আমার এই ব্যবধান মামুলি নয় ।
আহা দৈনতা আমাকে’ই তোমার এত মনে ধরেছে ?
বিত্ত কি আর কবিতা বুঝে ?
অষ্ট প্রহর আষ্টে পিষ্টে জড়িয়ে থাকলে,
আমার যে সব বয়ে যাচ্ছে মরুর ঝড়ে ।
এখন কে মিটাবে বুকের তৃষ্ণা ?
কে দেখাবে বাঁচার স্বপন ?
কে ঘুচাবে এই ব্যবধান ?
আহা দৈনতা তোমার মতো অমন করে চাইতো যদি
মেঘবালিকা ।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



