
ইচ্ছেয় অনিচ্ছেয় জীবনের প্রয়োজনে
প্রতিবারি ফিরে আসি।
আমার অক্সিজেনের সিলিন্ডার’টা বরাবরি রয়ে যায়
কোন এক মেঠো পথের বাঁকে।
জ্বলে জ্বলে জোনাকিরো আলো নিভে যায়
একটা সময়, আমারো নিশ্বাস ভারি হয়ে আসে
হাসফাস করতে থাকা বুকের টিউন’টা
থেমে যেতে যেতে বেজে যায়।
ডুবো জলে নিশ্বাস নিবার মত করে
ডানা ঝাপটায় অচিন পাখী।
পাড় ভাঙ্গা ঘোলা জলে জোছনার ক্রন্দন
আর কারো মুখচ্ছবি দেখি।
মিথ্যে সান্তনায় বেঁচে থাকার তৃষ্ণা
বেড়ে যায় বহুগুণ,
জীবনকে বলি আমি না হয় চাতকের মতই বাঁচি।
সর্বস্বত্ব সংরক্ষিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


