
তবুও গিয়েছি, তারপরও গিয়েছি
আবার যাব, বারে বারে যাব
ওখানে যেতে হয়, তাই যাই ।
লোকের মন্দে কি এসে যায় ?
কেউ কি আমার কষ্ট বুঝে ?
হৃদপিন্ড ছাড়া মানুষ কি বাঁচে ?
শুনেছ কোন দিন ?
আমার হৃদপিন্ড ওখানে রাখা আছে
তাই যেতে হয়, যাই, যাবই।
মরার আগে মরেছ কোন দিন ?
কি ভাবছ পাগল ? না সত্যি বলছি
হ্যা আমি মরেছি লক্ষ কোটি বার মরেছি
এখনো মরি, প্রতিদিন-প্রতি মুহূর্তে মরি,
শরীরে হাত রেখে দেখ কেমন হিমশীতল
এখনো আমি মৃত
এখানে আমার দেহটা শুধু
আত্মাটা ওখানে, তাই যাই,
আমাকে যেতে হয়
ওখানেই আমার চব্বিশ প্রহর বন্দীত্ব।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


