
দুঃখ করো না মেঘবালিকা
একদিন সকল যন্ত্রণার,
সকল ব্যথা বিরহের অবসান হবে
এবং সেদিন তুমি’ই জয়ী হবে।
পৌষের কুয়াশা ঘেরা কোন এক হীম সকালে
ডাক পিয়নের হাতে করে পৌছে যাবে
আমার বিদায়ের খবর,
সেদিন আর দুঃখ করো না।
পুরনো কোন স্মৃতি মনে করে
নিরবে চোখের কোনে জল এনো না,
তোমাকে চাইতে গিয়ে
নিজের অজান্তে যতটা কষ্ট দিয়েছি
আজ আর তার কিছু মনে রেখ না।
বন্ধু বলো শত্রু বলো
বিদায় বেলায় প্রিয় কোন ক্ষনের কথা
মনে করে সব ব্যথা ভুলে যেও,
অশ্রু নয়, অশ্রু নয় তোমার প্রিয় কোন ফুলে
আমায় শেষ বিদায় জানিও।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



