
(তোমাকে এবং তোমাদের উদ্দেশ্যে)
রাজবাড়ীর নীল পদ্ম পুকুরে
লেনিন সকাল কিংবা গাঢ় তামাটে সন্ধ্যায়,
পিতৃদেবের শ্যাওলাবৃত ভাঙ্গা-চোরা ঘাটলায়
রোদ পোহায় এক জোড়া যুগল শালিক।
আঁধার নামতে নামতে জোনাক জ্বলে
নীল পদ্ম পুকুর, শূন্য বিরান, দখলি শস্য ক্ষেত,
দু'পাড়ের বকুল, অশোক, জামরুল, ঝাউয়ে।
দলছুট ঝি ঝি পোকা কোরাস গেয়ে চলে অনবরত,
আধ ফালি চাঁদ আলো বিলায় ঝুমরের তাল পাতা ঘরে।
ধ্রুপদী রাতে মেঘবালিকার দীর্ঘ চুমুর স্বপন ঘুম ভাঙ্গায়,
পুরনো বিরহ উঁকি দেয়, সাদা কালো ক্যানভাসে।
রাজা প্রজার বৈরী সম্পর্ক,
দীর্ঘশ্বাস হয়ে ঝুলে থাকে কার্নিশে।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



