somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃযদি আবার কখনও সে আসে ফিরে!!!!

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য ১
মোনালিসার সংসারটা টিকলো না।সংসার কেন টেকেনি সেই গল্প তার কখনও কারো সাথে করতে ইচ্ছা হয় না।কারণ মোনালিসাই সংসারটা ভেঙ্গে দিয়েছে।তার বিয়ে হয়েছিল ভার্সিটিতে পড়ার সময়ে।১২ বছর সংসার করার পরও তার কোনো সন্তান হল না।একটা সময় মোনালিসা খেয়াল করল,তার স্বামী তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।মোনালিসারা যে সোসাইটিতে বসবাস করে,সেখানে খুব কম পুরুষই ঘরের বউয়ের প্রতি আসক্ত থাকে।তাই মোনালিসার স্বামী যখন পরনারীতে আসক্ত হল তখন মোনালিসার আর কিছুই বলার থাকল না।ফেসবুকে তার স্বামীর প্রোফাইলে মেয়েদের সাথে ঘনিষ্ট ছবি দেখতে দেখতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মোনালিসা হাসফাস করত।এমনও সময় ছিল,যখন মোনালিসার স্বামী ফয়সাল কোনো রকম ঘোষনা ছাড়াই ৬দিন বাইরে কাটিয়ে আসল।মোনালিসা তা খোজ নিতেও যায়নি।ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস আজকাল এক প্রকার ফ্যাশনও বটে!আর মোনালিসা যদি তার স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের সাথে সময় কাটায় সে ক্ষেত্রেও ফয়সালের কোনো অমত নেই।যে যার মত জীবন উপভোগ করাই এখন ফয়সালের নীতি।মোনালিসা অন্য কোনো পুরুষের সাথে সময় কাটাতে পারেনি।একটা সময় মোনালিসা নিজেই ডিভোর্স চেয়েছিল।ফয়সালও কথা না বাড়িয়ে মোনালিসাকে মুক্ত করে দিল।

দৃশ্য ২
মোনালিসার পাশের রুমেই বসে আহনাফ।এক সময় তারা একই সাথে ভার্সিটিতে পড়ত।এখন তারা একই অফিসে কাজ করে।মোনালিসা গত ৭ বছর এই কোম্পানীতে কাজ করছে।কখনও তার কারো সাথে কাজ করতে কিংবা মানিয়ে নিতে কষ্ট হয়নি।তবে আহনাফ পোস্টিং হয়ে হেড অফিসে আসার পর মোনালিসা কাজ করতে কেমন বিরক্ত বোধ করে।মোনালিসা জানে,তার এই বয়সে পুরুষ মানুষ দেখলে লজ্জায় মাথা নিচু করার কোনো মানে হয় না।তারপরও আহনাফকে দেখলে তার মাথাটা কেন যেন নিচে নেমে যায়।

দৃশ্য ৩
আহনাফ পারতপক্ষে মোনালিসার সামনে পড়তে চায়না।মোনালিসাকে দেখলে এখনও তার হাটু কাপে!এই বয়সে মেয়ে মানুষ দেখে হাটু কাপা কিংবা গলা শুকিয়ে যাওয়ার মত ছেলে মানুষি করা ঠিক না।একটা সময় মোনালিসাকে পাওয়ার জন্য সে কম ছেলে মানুষি করেনি।কিন্তু মোনালিসা তাকে কোনোদিনই পাত্তা দেয়নি।অবশ্য মোনালিসা যে তাকে অপমান করেছে তাও নয়।আসলে মোনালিসার ওই সময়কার মনোভাব বোঝার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল।আহনাফ তারপর আর মোনালিসার সামনে পড়তে চায়নি কখনও।কিন্তু এখন কপালের দোষে পাশাপাশি রুমে বসতে হয়।

দৃশ্য ৪
অফিসে আগুন লেগেছে এই কথা শোনার পর সবাই হুড়মুড় করে অফিস থেকে নামতে শুরু করে।মোনালিসা কিভাবে নামল তা সে নিজেও জানে না।কোনো ভাবে সে বের হয়ে এসেছে।বাইরে উদ্ধার কর্মীরা একে একে সবাইকে বাইরে নিয়ে আসছে!খুব একটা ক্ষতি কারোই হয়নি।আহনাফ সহ আরো কয়েকজন হালকা আহত হয়েছে।তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দৃশ্য ৫
মোনালিসার খুব ইচ্ছা করছে আহনাফকে একবার দেখতে যেতে।কিন্তু কেমন জানি একটা লজ্জা কাজ করে।মোনালিসা এক মুহূর্তের জন্যেও কি আহনাফের প্রতি দূর্বল হয়েছিল কিনা-এমন প্রশ্নের মুখোমুখি মোনালিসা কখনই নিজেকে করেনি।হয়তো সে দূর্বল ছিল না।তাহলে এত বছর পর এখন কিসের জন্য তাকে এত বিব্রত হতে হবে।ইত্যাদি-ইত্যাদি ভাবতে ভাবতে মোনালিসা সিদ্ধান্ত নিল যে সে আহনাফকে দেখতে যাবে।

দৃশ্য ৬
আহনাফ ভিতরে ভিতরে একটা ফুরফুরে ভাব বোধ করছে!একটু আগে মোনালিসা এসেছিল।হালকা কথা বলে আবার চলেও গিয়েছে।এতে এতটা আনন্দিত হওয়ার কোনো মানে হয়না।কিন্তু আহনাফ হঠাৎ এলোমেলো চিন্তা করা শুরু করল!১২ বছর আগে একটা মেয়েকে না পেয়ে সে প্রতিজ্ঞা করেছিল,সে আর কোনোদিন বিয়ে করবে না।সেই মেয়েটা আজকে তার সামনেই আছে।হয়তো ১২বছর আগে যে ছেলেমানুষি কোনো কাজে দেয়নি,আজ তা কিছুটা হলেও কাজে দিতে পারে!

আহনাফ হাসপাতাল করিডরে কিছুক্ষন হাটাহাটি করে!তার আজকে ভীষন মনে হচ্ছে,স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।

(গল্পটা আমার কাজিন রিচিকে উৎসর্গ করতে চাইছি।কারণ বহুকাল আগে বলিউডের বডিগার্ড সিনেমাটা দেখার পর সে আমাকে প্রশ্ন করেছিল-এই মুভি দেখে কি শিক্ষা পেলে?আমি বেকুবের মত উত্তর দিয়েছিলাম, “নিজের বয়ফ্রেণ্ড কিংবা স্বামীকে কখনও বান্ধবীর হাতে ছেড়ে দিতে হয়না।”
আমার উত্তর রিচির পছন্দ হয়নি।আমি তাকে পালটা প্রশ্ন করেছিলাম, “তুমি কি শিখেছো?”
সে আমাকে আমার গল্পের শেষের লাইন দুটি বলেছিল অর্থাৎ হচ্ছে,স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।
আমি আমার বোনের দার্শনিক মার্কা উত্তরে যারপনাই খুশি হলাম।তাই এই গল্পটা শুধুই তার জন্য!) 



সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০২
২২টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×