somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আসলেই একটা আস্তা ছূডোলোক!!!:((:((:((:((:((:((:((

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাক্রোইকোনোমিক্স পরীক্ষা ছিল।পরীক্ষার প্রিপারেশন মাঝামাঝি মানের ছিল।ইশিতা ম্যাডাম পরীক্ষার কয়েকদিন আগে আমাদের শাস্তি দেয়ার জন্য নতুন পাচটা চ্যাপ্টার যোগ করেছেন।সেই থেকে পোলাপানের হা-হুতাশ শুরু হয়েছে।সবাই রিটেক মারবে।কিন্তু পঞ্চান্নর উপরে পেলে তো রিটেক মারা যাবে না।তাই,পোলাপান প্লান করেছে পরীক্ষার হলে খাতায় নাম রোল লিখেই চলে আসবে।আমার এইসব প্লান প্রোগ্রাম নাই।রিটেক তারাই মারতে চায়,যাদের সিজিপিএ ভাল করার ইচ্ছা আছে।আমার সিজিপিএ নিয়ে তেমন মাথা ব্যাথা নাই।পরীক্ষায় পাশ করতে পারলেই আমি খুশি!:D:D
আমার ক্লাসমেট যুথি খুবই ভাল ছাত্রী।সে যেখানেই যায়,তার সাথে একটা শীট অথবা বই থাকে।গত দুই সেমিস্টারে তার বিশাল ভাল রেজাল্ট এসেছে।আমি তার তুলনায় ফকির।তবুও এই মেয়ে কিছু হলেই আমার সাথে কান্নাকাটি করে।খুবই ইরিটেটিং কান্না কাটি।তার উপর তার কথাবার্তা খুবই ন্যাকা-ন্যাকা।ওর কথা শুনলে আমার নিজেরই কান্না আসে।প্রথম দিকে ওর সাথে পারতপক্ষে কথা বলতাম না।তবে যুথি আমার সাথে কথা বলার জন্য খুবই আগ্রহী।কিছু ধরে আমি নিজেও যুথির সাথে কথা বলতে বেশ আগ্রহ বোধ করছি।এই মেয়ের হল ভীষন হতাশাবাদী।সে পরীক্ষার হল থেকে বের হয়ে এমন কান্নাকাটি শুরু করবে যেন সে ফেল করবে।তারপর রেজাল্ট বের হলে দেখা যায় সে হাইয়েস্ট কিংবা তার কাছাকাছি পেয়েছে।এই মেয়ের সাথে কথা বললে আমাকে কেমন যেন হতাশা গ্রাশ করে ফেলে।আমি সাধারণত পরীক্ষার হলে বেশীর ভাগই বন্ধুদের খাতা কপি মারি।তাই তেমন পড়ালেখা করা লাগেনা।পরীক্ষার আগের দিন রাত দশটার দিকে আমি পড়ালেখা করে সময় অপচয় না করে মুভি দেখে সময়টা কাজে লাগাই।B-)কিন্তু রাত দশটার দিকে যুথি যখন ফোন দিয়ে তার কিছু পড়া হয়নাই,সে পরীক্ষায় ফেল করবে,পরীক্ষায় ফেল করলে তার ইজ্জত থাকবে না এই টাইপ ন্যাকা কান্না শুরু করে তখন আমারও বুকের ভিতরটা কেমন জানি ধুকপুক করে।তাড়াতাড়ি মুভি দেখা বাদ দিয়ে বই নিয়ে বসি।সত্যি বলতে এই মেয়েটার কারণে আমি পড়ালেখায় আগ্রহী হয়ে উঠেছি আজকাল!:)
সেই যূথীও ইকোনোমিক্স পরীক্ষার আগের দিন দুপুরে যখন আমি জানপ্রাণ দিয়ে পড়ছি তখন সে ফোন দিয়ে বলল সে নাকি রিটেক মারবে।ম্যাডাম নতুন যে পাচ চ্যাপ্টার দিয়েছে তা নাকি সে কিছুই পড়েনি।সে নিশ্চিত ফেল খাবে।আমি ঐসময় মোটামুটি সব চ্যাপ্টারগুলি একবার পড়ে ফেলেছি।যূথি বান্ধবীর কথা শুনে আমার মাথা এলোমেলো হয়ে গেল।এই মেয়ে যদি রিটেক মারার চিন্তা করে তাহলে আমার কি হবে?আমি তো ক্লাসের পিছনের সারির ছাত্রী!ও আল্লাহ,আমার কি হবে?আমি যূথির সাথে ফোনে কথা শেষ করে আবার বই খুলি।ও আল্লাহ,গত দুইদিন আমি যা পড়েছি তার কিছুই দেখি আমার মনে নাই!প্রতিটা অক্ষর,প্রতিটা ফিগার,প্রতিটা চ্যাপ্টার আমার কাছে নতুন লাগছে!ও আল্লাহ আমার কি হবে?:((আমারও দেখি রিটেক মারা লাগবে!বই বন্ধ করে কিছুক্ষন হাটাচলা করলাম।হঠাৎ মনে হল,এইটা নিশ্চয়ই যূথির সাথে কথা বলার ফল!আমারে হতাশায় ধরছে।তাড়াতাড়ি বই নিয়ে বসলাম।নাহ,আগের মত লাগছে না।পারি তো!
যূথিকে ফোন দিয়ে কিছুক্ষন বোঝালাম যে সে যেন ভুলেও রিটেক মারার চিন্তা না করে।এখন পড়তে বসলেও হবে।কিন্তু সে কিছুই বুঝতে চায়না।শেষে যখন দেখলাম কিছুতেই কাজ হয়না তখন যূথিকে ছোটলোক বলে গালি দিয়ে ফোন কেটে দিলাম।X((রাত্রে বেলা আবার দেখলাম যূথি ফোন দিচ্ছে।এই মেয়ের অভ্যাস হল,ফোন না ধরা পর্যন্ত সে ফোন দিতেই থাকবে।কিন্তু আমি এখন কিছুতেই তার ফোন রিসিভ করব না।ফোন ধরলেই সে এখন এমন কান্নাকাটি শুরু করবে যে আমার মাথা গুবলেট হয়ে যাবে।তাই ফোনটা সাইলেন্ট করে ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম।জানি এটা ছোটলোকি।কিন্তু কিছু করার নাই।:|
সকাল বেলা ঘুম থেকে উঠেই ভার্সিটির উদ্দেশ্যে ছুটলাম।আমাকে শ্যামলী থেকে বাসে উঠতে হয়।বাস কাউন্টারে প্রতিদিন আমার সাথে আরো কিছু ভার্সিটির পোলাপান ওঠে।তাদের মধ্যে এক সিনিওর ভাই ভদ্রতা করে প্রায়শই আমাকে সিট ছেড়ে দেয়।ভাইয়ের সাথে সেরকম পরিচয় নাই।তারপরেও ওনার বিনয়ী আচরণের জন্য হাই-হ্যালো হয়।বাসে উঠে দেখলাম সেই ভাইও ঐ বাসে উঠেছে।বাস একদম ভরা।হেমায়েতপুর গিয়ে বাস একটু খালি হল।আমি যেখানে দাড়িয়েছিলাম সেখানেই দুইটা সিট খালি হল।আমি তাড়াতাড়ি করে সেখানে বসে বই উল্টাতে শুরু করলাম।আমার পাশের সিটে এক গোলাপী শার্ট পরা ভদ্রলোক বসেছে।হঠাৎ খেয়াল করলাম সেই ভাই আমার সিটের সামনে দুঃখ দুঃখ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে।হঠাৎ মনে হল আমি আবারো একটা ছোটলোকি করে ফেলেছি।বেচারা হয়তো ভেবেছিল আমি তার জন্য পাশের সিটটা দখল দিয়ে রাখব।তাইই হয়তো আমার সিটের কাছে এসেছিল।কিন্তু আমি তো ভদ্রতা কিংবা বিনয়ের সামনে পিছে ডানে বামে নাই।আমি সুন্দর অকৃতজ্ঞের মত সিট পেয়েই বসে পড়েছি।বেচারা সিনিওর ভাইটার জন্য খারাপ লাগল।নিজের ছোটলোকীর জন্য ততোধিক খারাপ লাগল।/:)
যাই হোক,ভার্সিটি পৌছে সেমিনার রুমে বসে আবার পড়তে লাগলাম।হঠাৎ বন্ধু ফারুক ডাক দিয়ে বলল, “ঐ আস্তে পড়।” আমি আশে পাশে তাকিয়ে দেখলাম অনেকেই আমার দিকে তাকিয়ে আছে।আমি কখন যে জোরে পড়া শুরু করেছি তা নিজেও বুঝতে পারিনি।নিজের আচরণে ভীষন লজ্জা লাগল।ধুরু সবাই নিশ্চয়ই আমারে ম্যানারলেস ছোটলোক ভাবতেছে।আমি আর সেমিনার রুমে থাকলাম না।তাড়াতাড়ি বের হয়ে আসলাম।:-*:-*
পরীক্ষা শুরু হয়েছে।প্রশ্ন সোজাই হয়েছে।খালি ৩ নম্বরের একটা অংক পারিনা।প্লান করলাম ঐ অংকটা সব লেখা শেষ করে আশে পাশের কারোটা থেকে কপি মারব।পরীক্ষা দিতে শুরু করলাম।আধা ঘন্টা না যেতেই দেখলাম যূথি খাতা দিয়ে দিতে চাইছে।স্যার হুংকার দিয়ে জানালেন-এক ঘন্টা না হলে খাতা দেয়ার নিয়ম নাই।এক ঘন্টা পাচ মিনিট পর যুথি আবার খাতা দিয়ে রওয়ানা হল।আমি সিট সামনেই পরেছিল।আমি তখন যূথিকে নিরস্ত করার ব্যর্থ প্রচেষ্টা চালালাম।ইশারায় ফিস ফিস করে বললাম-যূথি প্লিজ যাইস না।যূথি আমার কথায় কান না দিয়ে চলে গেল।শালী আস্তা ছোডোলোক!
পরীক্ষা প্রায় শেষ করে ফেলেছি।আর দশ মিনিট বাকি আছে।আমি আমার পাশে বসা তরিকুলকে ফিস-ফিস করে বললাম, “দোস্ত,আমারে ছয় নম্বর কোশ্চেনের ম্যাথটা দেখা।তরিকুলের তখনও পাচ নম্বরের একটা প্রশ্ন লেখা বাকি।তাও সে আমাকে ম্যাথটা দেখাল।আমি যখন ম্যাথটা প্রায় শেষ করে ফেলেছি,তখন ম্যাম এসে টান দিয়ে তরিকুল বেচারার খাতা নিয়ে গেল।খাতা যে নিল,আর দিলই না।বেচারার জন্য আমার এত্তগুলা খারাপ লাগল।পুলাডা আমার ছোডলোকির জন্য ধরা খাইছে!/:)
পরীক্ষা দিয়ে বের হতেই দেখলাম,ইকোনোমিক্সের মিডটার্ম-কুইজ-প্রেসেন্টেশন আর এসাইনমেন্টের নম্বর দিয়েছে।নম্বর অন্য সবটায় মোটামুটি আসলেই মিডটার্মে ২০ এর ভিতর ১১ পেয়েছি।খুবই হতাশ লাগল।ম্যাডামের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বললাম-ম্যাম,ইকোনোমিক্স মিডের খাতাটা কি একটু দেখানো যাবে?ম্যাম খাতা দেখাল।খাতা দেখতে গিয়ে ম্যাম আবিষ্কার করলেন তিনি আমাকে এক মার্ক বেশী দিয়েছেন।সাথে সাথে নম্বর কমিয়ে দিলেন।দুঃখে আমার হাসি এসে গেল।ম্যাম আমার দিকে তাকিয়ে বললেন, “কিরে খাতা দেখতে এসে তো তোর লস হয়ে গেল।”
আমি ইশিতা ম্যামকে খুবই ডরাই।তার সামনে কথা বলতে পারিনা।কিন্তু তখন আমি দুঃখে এতই কাতর হয়ে গেলাম যে মুখ ফসকে বলেই ফেললাম, “জি ম্যাম,সবই আমার ছোটলোকির খেসারত!”/:)

মনের দুঃখ কমাতে চানাচুরের সাথে দেখা করতে গেলাম।চানাচুরের রুমে যেতে ইচ্ছা করছিল না।কিন্তু সে বলল-রুমে চল।তোমারে একটা মজা খাওয়া্মু।
খাওয়ার কথা শুনলে আমি আবার সেই কথা ফেলতে পারিনা।তাড়াতাড়ি তার সাথে রুমে গেলাম।যেতে যেতে জানতে চাইলাম, “চানামনি কি খাওয়াবা?ঝাল নাকি মিষ্টি?
চানা বলল-মিষ্টি।
আমি বললাম-শক্ত খাবার নাকি নরম খাবার?
সে বলল- শক্ত-নরম দুইটাই!
এই সব জায়গায় ছোটোলোকি করলে তেমন সমস্যা হয়না।এই মহিলা আমার সিনিওর।কিন্তু তার সাথে আমার বড়ই বন্ধু-বন্ধু রিলেশন।:)
চানামনির রুমে খানাপিনা করে যেই গল্পগুজব শুরু করলাম তখনি আবার যূথি বান্ধবী ফোন দিয়ে কান্নাকাটী শুরু করল।সে এখন কাদছে কারণ সে নাকি রিটেক দেয়ার জন্য যে ডিসিশান নিয়েছে তা ভুল ডিসিশান।কারন মিডটার্ম-কুইজ ইত্যাদিতে সে নাকি এত ভাল নম্বর পাবে তা সে বুঝতে পারেনি।X(
একটুপর খবর পেলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মিডটার্ম কুইজ ইত্যাদি হাবিজাবির নম্বর নাকি ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে।আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটা নিত শরীফ স্যার।বলতে বাধা নাই,আমি শরীফ স্যারের উপর ক্রাশ খেয়েছিলাম:P।শুধু আমি না।আমাদের ক্লাসের অনেকেই ক্রাশ খেয়েছিল।শ্রাবনী নামে আমার এক ক্লাসমেট বলেছিল, “দোস্ত,কালোর মধ্যে একটা মানুষ যে এত্ত সুইট হইতে পারে তা স্যাররে না দেখলে বুঝতাম নারে!”
আমিও কম যাই না।উত্তরে শ্রাবণীকে বলেছিলাম-ঐ আমার পেয়ারের স্যারের দিকে চোখ তুইলা তাকাইলে এক্কেরে খেজুরের কাডা দিয়া তর চক্ষু গালায়ে দিমু।”X(
সেই পেয়ারের স্যার কিছুদিন আগে আমাদের সবার হৃদয় ভেঙ্গে ঢাকা ভার্সিটির একাউন্টিং-এ পড়াতে চলে গিয়েছেন।যাওয়ার আগে স্মৃতি স্বরূপ খাতায় নম্বর দিয়ে গিয়েছেন।আমি গিয়ে সেই নম্বর খুজতে লাগলাম।কোথাওই খুজে পাইনা।শেষে এক চিপার নোটিশ বোর্ডে নম্বর ঝুলানো দেখলাম।আমি সব সময় আমার নম্বর দেখার আগে তাদের নম্বর দেখে নেই যাদের খাতা কপি মেরে আমি পরীক্ষা দেই।ঐ পরীক্ষাটা শিমুল আর যূথিরটা দেখে দিয়েছিলাম।শিমুল পেয়েছে ৬০এর ভিতর ৫১,যূথি পেয়েছে ৪৯।তারপর আমি আমার নম্বর দেখলাম।ও আল্লাহ,এইটা আমি কি দেখলাম?কেমনে সম্ভব?আমি ৫৩ পাইছি।৫৩ই হাইয়েস্ট উঠছে!:):):):):):):):)খুশিতে লাফ দিতে ইচ্ছা করছিল।কিন্তু একটা কথা মনে পড়তেই লাফ দিলাম না।কারন আমি খেয়াল করে দেখেছি,আমি যেই সাবজেক্টে ফেলের কাছ দিয়ে যাই ওগুলো এমন একটা নোটিশ বোর্ডে টানায় যেটা সবাই দেখে ফেলে।আমি এই সাবজেক্টে হাইয়েস্ট পেয়েছি,আর তা কিনা একটা চিপার ভিতর ঝুলানো হয়েছে।হোক না কপি পেস্ট মেরে হলেও হাইয়েস্ট পেয়েছি,তারপরেও হাইয়েস্ট বলে কথা।আমার তো ইচ্ছা করছিল নম্বর ফর্দটা মেইন গেটে টানায়ে দেই।ভার্সিটির সবাই তো দেখবেই,তারউপরে ঢাকা আরিচা মহাসড়কের যত যাত্রী আছে তারাও দেখতে পাবে।:P
কিছুক্ষন পর মনে হল,এই যে আমি হাইয়েস্ট পেয়ে এত লাফাচ্ছি,কই আমাদের ফাস্ট বয়-গার্লরা তো এমন করেনা।আসলেই আমি একটা ছোটোলোক।:-/অল্প পানির মাছ বেশী পানিতে পরলে ফুট্টুর-ফুট্টুর লাফ দেয়।:|আমারো সেই অবস্থা।মনটা হঠাৎ বিশাল সাইজের উদাশ হয়ে গেল।
মনে মনে তখন একটাই চিন্তা,হাংকিপাংকি বাদ দিয়া পড়া লেখা করা দরকার!/:)/:)/:)/:)/:)/:)/:)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৭
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×