somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদাসী হইয়্যা কিছু প্যাচাল পাইড়া গেলাম!!!!!!!/:)/:)/:)/:):-/:-/:-/:-/:-/

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবছর মার্কেটিং কোর্সে স্যার এসাইনমেন্ট হিসাবে বিজ্ঞাপণ বানাতে বলেছিলেন।স্যারের এই এসাইনমেন্ট পেয়ে আমরা সবাই দারুন খুশি।অবশেষে একটা ক্রিয়েটিভ কিছু করতে যাচ্ছি!
আমরা শুরুর দিকে মজার টাইপ কোনো বিজ্ঞাপণ বানানোর প্লান করেছিলাম।প্রথমেই গ্রুপের সবাই মিলে চিন্তা করতে লাগলাম কি ধরনের পণ্য নিয়ে বিজ্ঞাপন করা যায়।আমাদের ভিতর ফাজিল টাইপ কোনো এক পোলা বলল, “দোস্ত,বডি স্প্রের এ্যাড বানাবি?”
সাথে সাথে আমরা সবাই-“ধুর হালা,এই সব কি কস?”-টাইপ ঝাড়ি দিয়ে তাকে থামিয়ে দিলাম।একটু পর আরেকজন বলল, “চল,এনার্জি ড্রিংকের এ্যাড বানাই!”
আমরা তাকে বললাম-কাহিনী কি হবে এ্যাডের?
তারপর সে যেই কাহিনী বর্নণা করল তা যদি আমি এখন জাতির সামনে পেশ করি তাহলে সবাই নাক-কান চোখ বন্ধ করে পালাবে।
হঠাৎ আমার এক বান্ধবী বলল-ঐ লাইটের এ্যাড বানাবি?
আমি তার কাছে জানতে চাইলাম-কাহিনী কি নিয়া?
সে খুব অদ্ভুত একটা লাইটের বিজ্ঞাপনের স্ক্রীপ্ট শোনালো।
বলল-ধর,দুই বান্ধবী মিলে অনেকদিন পর এক বান্ধবীর বাসায় বেড়াতে গেল।দুই বান্ধবীর এক বান্ধবী যার বাসায় বেড়াতে গিয়েছে তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করল, “কিরে তুই হঠাৎ এত ফর্সা হয়ে গেলি কিভাবে?রহস্য কি তোর সৌন্দর্যের?”
আমি আমার বান্ধবীকে তার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম, “ঐ তুই না একটু আগে লাইটের বিজ্ঞাপনের কথা বলছিলি?এখন চেহারার কাহিনী শুরু করলি কেনো?ফেয়ার এণ্ড লাভলীর বিজ্ঞাপনে চলে গেলি নাকি?”
সে আমাকে ধমক দিয়ে বলল-কথার মাঝখানে কথা বলবি না।আগে আমাকে শেষ করতে দে।
এই কথা বলে সে আবার বলতে শুরু করল-যাকে গায়ের রঙের কথা জিজ্ঞাসা করা হয়েছে সে তখন বেড়াতে আসা অপর দুই বান্ধবীকে নাক উচিয়ে বলল, “কি যে বলিস না তোরা!আমার রঙ তো আগে থেকেই অনেক ফর্সা!”
কিন্তু কৌতূহলি বান্ধবী বলল, “নাহ আগে তো এত ফর্সা লাগেনি।”
-কি জানি বাবা!হয়তো তোরা খেয়াল করিস নি।যাই হোক তোরা বস।আমি নাস্তা নিয়ে আসি।
ওই বান্ধবীর প্রস্থানের সাথে সাথেই কৌতূহলী বান্ধবীর সাথে থাকা কূটনা বান্ধবী চোখ টিপে কৌতূহলী বান্ধবীকে বলবে, “আরে বোকা,ওকে ফর্সা দেখানোর আসল রহস্য বুঝিসনি?ঐ দেখ,ওর বাসার লাইটের আলো কত ফকফকা!ঐ আলোর কারণেই ওকে এত ফরসা দেখা যাচ্ছে!”
আমি তখন কাহিনী ধরে ফেলেছি।আমি পাশ থেকে আমার বান্ধবীর কাহিনীর সাথে আরো যোগ করে বললাম, “ইয়েস,বিজ্ঞাপনের লাস্টে বলা হবে,নিজেকে সুন্দরী প্রমান করতে চাও?তাহলে ঘরে আবুল লাইট জ্বালাও!”
সাথে সাথে আমার বান্ধবী ঝাঝিয়ে বলে উঠল, “ঐ তুই লাইটের নাম আবুল লাইট বললি ক্যান?”
-ক্যান সমস্যা কি?
-নাহ এই নাম দেয়া যাবে না।
-ওকে তাইলে লাস্টে বলি যে, “নিজেকে সুন্দরী প্রমান করতে চাইলে ঘরে কাশেম লাইট লাগাও।”
-আবার তুই লাইটের নাম কাশেম দিলি ক্যান?
-আজিব তো,স্ক্রীপ্ট তুই বানাইছিস বইলা কি আমি লাইটের নামটা দিতে পারব না?
-নাম দিবি।কিন্তু এই আবুল কিংবা কাশেম দিবি না।
-ক্যান?সমস্যা কি?
-সমস্যা আছে!
অনেক জোরাজুরির পর সে জবাব দিল, “দোস্ত,আমার আব্বুর নাম আবুল কাশেম!”



(বিঃদ্রঃযাই হোক,পরে আর আমরা ঐ লাইটের বোকা বোকা বিজ্ঞাপন বানাইনি।পরে বায়োডিগ্রেডেবল পলিথিন নিয়ে জ্ঞানী-জ্ঞানী একটা বিজ্ঞাপন বানিয়েছিলাম।কিন্তু আজকে অনেক দিন পর ব্যাপারটা মনে পড়তে একা একাই বেশ কিছু সময় হাসলাম।কয়েকদিন ধরে মন-মেজাজ খুবই উদাস-উদাস।পুরানো মজার ব্যাপার গুলো মনে করলে উদাসী ভাবটা কিছুটা কমে।এই আর কি!!!!!)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×