কিউরিয়াস মাইন্ড অবাক হয়ে জানতে চাইল, “হোয়াট ইজ ল্যাব’ আবার কোন সিনেমা?
- “আরে মিয়া বুঝনা ক্যান?নিঃস্বার্থ ভালোবাসার কথা কইছি!”
-ওহ তাই কও!না উধাও দেখুম!অন্য রকম একটা সিমেনা!কুতুকুতু মার্কা সিনেমা দেখার চেয়ে অন্যরকমের সিরিয়াস সিনেমা দেখা ভাল!”
-ওক্কে।চল তাইলে দেখি!
কিউরিয়াস মাইন্ড তার বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে ঢুকল।সিনেমার ঝাঁ চকচকে ফ্রেম দেখে কিউরিয়াস মাইন্ড সেই মানের পুলকিত।যাক,প্রথম অংশ দেখে মনে হচ্ছে ২০০টাকার টিকেট জলে যাবে না।শুরুতে দেখা গেল বাবু নামের স্কুল ভ্যান চালককে।তিনি গ্রাম থেকে যেসব লোক তাদের বউ ছেলেমেয়েদের রেখে শহরে এসে তাদের আর কোনো খোজ নেয় না তিনি তাদের ধরে এনে আবার বউ ছেলেমেয়ের কাছে সোপর্দ করেন।তারপর বউ ছেলেমেয়েরা সেই লোককে কঠিন ধোলাই দেয়।এজন্য বাবুকে সবাই রবিন-হুড বলে ডাকে!এই দৃশ্য দেখে কিউরিয়াস মাইন্ড তার শিশু কালে ফিরে গেল।তখন কিউরিয়াস মাইন্ড বিটিভিতে নায়ক জসিমের সিনেমা দেখত।অধিকাংশ সিনেমাতেই জসিমের নাম থাকত-‘রাজা-গুণ্ডা’।রাজা গুন্ডারও কাজ ছিল গরীবদের সাহায্য করা।তারমানে কি পরিচালক পুরা্তন বাসি রুটিই নতুন প্যাকেটে ভরে দর্শকদের গেলানোর চেষ্টা করছেন?আবার কিউরিয়াস মাইন্ডের কলিজা ধুক-পুক করে ওঠে।আহারে ২০০টাকার টিকেট জলে গেল নাতো?
এরপর আসল রাজনীতিবিদ আকবর।তিনি যেকোনো মূল্যে নির্বাচনে জিততে চান।এরজন্যে তিনি নানান জায়গায় টাকা ঢালছেন।এক পর্যা্য়ে দেখা গেল আকবর পতিতাদের নিয়ে আনন্দফূ্র্তি হচ্ছে এরকম একটা জায়গার ভিতর দিয়ে হেটে-হেটে তার সহোযোগীদের সাথে দেখা করতে গেলেন।তারমানে আকবর অসৎ রাজনীতিবিদ।
ওদিকে ভ্যান চালক বাবু রাজনীতিবিদ আকবরকে কিডন্যাপ করার পরিকল্পনা করে।যেই ভাবা সেই কাজ।সে ময়লাওয়ালা সেজে ময়লা নিতে আসে আকবরের বাড়িতে।আকবরের বিশ্বস্ত সহযোগী রাজ ওরফে অনিমেষ আইচকে গেটের সামনেই সিগারেট খাইয়ে অজ্ঞান করে ফেলে।এক্ষেত্রে কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো- “খোলা গেটের সামনে একটা মানুষরে অজ্ঞান কইরালাইলে রাস্তাঘাটের বাকি মানুষগুনা কি আঙ্গুল চুষতাছিল?”যাই হোক!এরপর বাবু সবার অলক্ষ্যে আকবরের বাড়িতে ঢুকে চায়ের ভিতর ঘুমের ঔষধ মিশায়!আবার শালার কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো- “বাবু কেমনে জানল যে তখন আকবরের বাড়ির বুয়া চা বানাবে?সেই চা যে আকবরের জন্যই বানানো হবে তাই বা সে কেমনে বুঝল?তারচেয়েও বড় প্রশ্ন-এত্ত বড় জলজ্যান্ত একটা মানুষ ঘরে ঢুইকা চা নাড়তেছে সেইটা কেউ টের পায়নাই?”যাই হোক!দর্শকদের অতদিকে তাকালে চলবে না।তাই কিউরিয়াস মাইন্ড আবার সিনেমায় মনোযোগ দিতে চেষ্টা করল।ওদিকে কিউরিয়াস মাইন্ডের বান্ধবী বারবার ঘুমে ঢুলে পড়ছে।কিউরিয়াস মাইন্ড তার বান্ধবীর দিকে তাকাতেই বান্ধবী বলল-এই সিনেমা না দেইখা নীলক্ষ্যাত গেলেও কাজ হইত।কয়েকটা বইয়ের নাম অন্তত জানতে পারতাম।
কিউরিয়াস মাইন্ড আবার দীর্ঘশ্বাস ফেলল।আহারে তার ২০০টা টাকা মনে হয় সত্যই জলে গিয়েছে।
বাবু আকবরকে অপহরন করে স্কুল ভ্যানে ঢুকিয়ে রাখে।তারপর তাকে নিয়ে যায় একটা মন্দিরে।সেই মন্দিরের পুরোহিত আকবরকে মারতে থাকে আর বলতে থাকে আকবরকে নাকি একটা দুষ্ট জ্বীন আছড় করেছে।কিউরিয়াস মাইন্ড এগেইন ওয়ান্টস টু নো-তাহলে কি দেশের সকল অসৎ রাজনীতিকদের দুষ্টজ্বীন আছড় করে থাকে?তাদেরও কি এরকম ছ্যাচা মারা দরকার?যাই হোক!
এরপর বাবু পুরোহিতের কথা মত বউয়ের জন্য কই মাছ কিনে আকবরকে নিয়ে আবার ভ্যান চালাতে শুরু করে।মাঝে বাবু একবার আনিমেষ আইচের সামনে পড়ে যায়।অনিমেষ আইচ পিস্তল নিয়ে তাকে হেব্বি একটা লড়ানী দেয়।কিন্তু বাবু তো রবিনহুড।তাই অনিমেষ আইচকে বাবু সহজেই ফাকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।কিন্তু যাওয়ার আগে কৈ-মাছের ব্যাগ থেকে একটা কৈ-মাছ পড়ে যায়।অনিমেষ আইচ সেই কৈ-মাছ তুলে নেয়।এরপরের দৃশ্যে বাবু আকবরকে নিয়ে ভ্যান চালিয়ে গ্রামের দিকে যায়।আর পথে পথে একটা একটা করে কৈ মাছ পড়তে থাকে।আর অনিমেষ আইচ সেই মাছ টোকাতে থাকে।কিউরিয়াস মাইণ্ড অবাক হয়ে ভাবে এই ব্যাটা এইরকম কৈ মাছ টোকাইতেছে ক্যান?বেকুবটা কৈ-মাছ টোকায়ে টাইম লস না কইরাতো গ্যাং নিয়া আইসা আকবররে উদ্ধার করতে পারে!তা না করে অনিমেষ আইচ একাই পুরো রাস্তা কৈ মাছ তুলে তুলে একাই আকবর আলীকে খুজতে লাগল!তবে একটা কথা না বললেই নয়।অনিমেষ আইচের মাছ টোকানোর অভিনয় কিউরিয়াস মাইণ্ডের খারাপ লাগেনি।বেচারা তো ক্যামেরার পিছনেই কাজ করে।তাই হয়তো কৈ মাছ টোকানোর জন্য ক্যামেরার সামনে আসার লোভ লোকটা সামলাতে পারেনি।
গ্রামে যাওয়ার এক পর্যা্য়ে বাবু আকবরকে নিয়ে গেল এক পতিতার কাছে।সেই পতিতা সিগারেট খায় দেখে আকবর অবাক হয়ে জিজ্ঞাসা করল, “তুমি মেয়ে হইয়া সিগারেট খাও!তোমার লজ্জা লাগে না?”এই ডায়ালগ শুনে কিউরিয়াস মাইন্ডার আর তার বান্ধবী তাজ্জব!এত ঘাগু রাজনীতিবিদ কাম গডফাদারের মুখে এইটা কেমন ডায়ালগ?যে লোক এত আকাম-কুকাম করে,তার সামনে একটা মেয়ে সিগারেট খাইতেছে এইটা তো আস্বাভাবিক লাগার কথা না!এরকম আরো কিছু আজগুবি ডায়ালগ ছিল,যা শুনতে হলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে।
কিউরিয়াস মাইন্ড আর তার বান্ধবী উধাও দেখে যারপনাই হতাশ।যতটা হতাশ তার বান্ধবী,তার থেকে হাজারগুণ হতাশ কিউরিয়াস মাইন্ড।দর্শকদের বোকা মনে করা খুতপূর্ণ ছবি দেখার চেয়ে অবাস্তব বোকা বোকা কুতুকুতু দেয়া সিনেমা দেখা ঢের ভাল ছিল।
পরিচালক অমিত আশরাফ যতটা শ্বাসরুদ্ধকর কিংবা মানবিক ভাবে ঘটনা ফুটিয়ে তুলতে চেয়েছেন তা দেখাতে তিনি অনেকটাই ব্যর্থ হয়েছেন।কাহিনী যেমন দূর্বল,ডায়ালগও তেমন শক্তিশালী ছিল না।তবে কিউরিয়াস মাইন্ডের কাছে ছবির সতেজ চিত্রগ্রহন বেশ ভাল লেগেছে।ছবির অনেক অনেক দূর্বলতার মধ্যে এই একটা ব্যাপার বেশ প্রশংসনীয়।তাছাড়া বেশীর ভাগ অভিনয় শিল্পীদের অভিনয়ও ভাল ছিল। কিন্তু নতুন এক পরিচালকের কাছে প্রত্যাশাটা হয়তো একটু বেশী ছিল। “ছাগল দিয়ে হালচাষ হয়না”-এমন কথা কিউরিয়াস মাইন্ডের ভাবতে ভাল লাগে না।নতুন সতেজ মস্তিষ্কের পরিচালক ছবি বানিয়েছেন বলেই কিউরিয়াস মাইন্ডের মত কিছু মানুষরা আগ্রহ নিয়ে ছবি দেখতে যায়।পরিচালক অমিত আশ্রাফ তার এই ছবির দূর্বলতাগুলোকে পরিহার করে ভবিষ্যতে আরো ভাল ছবি উপহার দেবে এমনটাই কিউরিয়াস মাইন্ডের প্রত্যাশা!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




