somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামকরণের সার্থকতা এবং একটি কপিপেস্ট প্রকাশনা!!!!;););):P:P:P:P

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক ব্লগার ছিল। নাম শুঁটকি মাছ। তার মনে বেজায় দুঃখ। কারণ সবাই তার নামটা শুনলে নাক সিটকায়। সে কোনো পোস্ট দিলে মাঝে মাঝে কেউ কেউ কমেন্ট করে-শুঁটকি মাছ আনলাইক। একবার তো এক ব্লগার বলেই বসল, “এই নাম কিভাবে দেয়?”
কেউ তো আর জানেনা,এই নামের পিছনে কত আবেগ জড়ায়ে আছে।এক কালে যে অতিরিক্ত শুকনা থাকার কারণে তার অনেক ক্লাসমেট তারে শুটকি ডাকতো,তা এই ব্লগাররা কেমনে জানবে?
যাই হোক,শুঁটকি ভাবল-সে এই্টার একটা হেস্তনেস্ত কইরা ছাড়বে।সে প্রমাণ কইরা দিবে শুটকির কত রূপ।যা ভাবা তাই কাজ।শুঁটকি হাজির হইল-শুঁটকির নানা পদ নিয়া।

১। কাঁঠালের বিচি শুঁটকি
উপকরণঃ
কাঁঠালের বিচি আধা কাপ, শুঁটকি মাছ ১ কাপ, রসুন কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদসামান্য, কাঁচামরিচ ফালি ৪-৫টি, তেল
আধা কাপ, লবণ স্বাদ অনুসারে, জিরারগুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ।
প্রণালীঃ
শুঁটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।কাঁঠালের বিচি ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচিদিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে শুঁটকি ওবিচি দিয়ে কষাতে হবে। খুব ভালো করে দুবার কষিয়ে তেলের ওপর উঠলে নামিয়েনিতে হবে।

২।লইট্যা শুঁটকির ভুনা (আমার বিশেষ পছন্দ।আম্মু যা রান্দে এই আইটেমডা!)
উপকরণ : লইট্যা শুটকি ২০০ গ্রাম। রসুন মোটা করে কাটা হাফ কাপ, পেঁয়াজমোটা করে কাটা হাফ কাপ, লাল শুকনো মরিচ ৪/৫ টি, কাঁচা মরিচ আস্ত ২/৩টি, হলুদ গুড়া ২ চা চামচ, মরিচের গুড়া ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, তেজপাতা ২টি, তেল পরিমাণ মতো এবং পানিও পরিমাণ মতো।
প্রণালী : প্রথমে একটি কড়াইয়ে পানি দিয়ে তা গরম করে তাতে শুটকি মাছ দিয়েপ্রায় ৫মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন শুটকি মাছের পানি ফেলে দিয়ে তারপর একটিপাত্রে অল্প গরম পানিতে শুটকি মাছ ভিজিয়ে রেখে মাছের কাঁটাগুলো ছাড়িয়েনিয়ে তা পরিস্কার পানিতে আবার ধুয়ে নিতে হবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করেতাতে প্রথমে পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ শুটকি মাছ ও লবণ দিয়ে ভাল ভাবেভাজা ভাজা করে তাতে একে একে হলুদ গুড়া, মরিচের গুড়া ও পরিমাণ মতো পানি দিয়েচুলায় রাখতে হবে প্রায় ১০ মিনিট। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নামাতে হবে।তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এই বৈশাখের বিশেষ খাবার লই শুটকি ভুনা।একটি সার্ভিং ডিশে ঢেলে তা নিজের পছন্দনুযায়ী সাজানো যেতে পারে।


৩।বালাচাও (সিদ্দিকা কবিরের রেসিপি)
ছুরিশুটকী ২৫টা মরিচ, বাটা ১/৩কাপ
টমেটো ১১/২কেজি লবণ ১টে.চা
রসুন, বাটা ১/২কাপ তেল ১কাপ

১। শুঁটকী খুব ভালভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে গুড়া কর।
২। টমেটো সিদ্ধ করে চালনিতে চেলে নাও।
৩। তেল গরম করে রসুন ও মরিচ দিয়ে কষাও।
৪। শুটকী দিয়ে কিছুক্ষণ রান্না কর। লবণ দাও।
৫। টমেটো দিয়ে ২০ মিনিট জ্বাল দাও। তেলের উপর উঠলে নামাও।
৬। বালাচাও দিয়ে স্যান্ডউইচ করা যায়। বালাচাও কয়েক সপ্তাহ সংরক্ষণ করা যায়।

৪।লইট্যা শুটকি ভর্তাঃ

উপকরণঃ
লইট্যার শুটকি ১২টুকরা(১ইঞ্ছি করে কাটা)
পেয়াজ কুচি (মাঝারি ১টি)
রসুন ২কোয়া
নারকেল কোড়ানো ১টেবিল চামচ
শুকনা মরিচ (৫/৬টি টালা/ভাজা)
ধনেপাতা ১টেবিল চামচ (কুচানো)
লবন পরিমান মত।


প্রনালীঃ
শুঁটকির টুকরা ভাল করে ধুয়ে টেলে নিন।
এরপর শুকনা মরিচ(টালা),লবন ও শুটকি এক সাথে বেটে নিন।সাথে পেয়াজ,রসুন,নারকেল,ধনেপাতাও বেটে নিন।
এরপর পাটা থেকে তুলে আরেকবার মেখে নিন।
এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

আপাতত এই চাইরখানা রেসিপি দিলাম।ইনশাল্লাহ পরে আবার দিবনে।কারণ গুগলে শুঁটকি রেসিপি লিখে খোজ লাগাইলে রেসিপির অভাব হয়না।আশা আছে,ভবিষতে শুঁটকির বিরানী রান্নার রেসিপি দিব।দোয়া রাইখেন।(একটি কাট-কপি-পেস্ট প্রকাশনা)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×