হাতি গায়ে ছারপোকা কামড়িয়ে ক্ষতের সৃষ্টি করেছে ,তার মানে এই নয় হাতির গায়ে পচন ধরেছে । তবে কিছুদিন ধরে ঢাবিকে নিয়ে চায়ের দোকানের যে নোংরা তর্ক চলছে তা দেখে তাই মনে হচ্ছে।এক ভাই তার আবেগময় লেখায় ঢাবির ছাত্রদের অমানুষ বলেছেন কারন তার ঢাবি থেকে পাশ করা একবন্ধু ঢাবির কিছু অবিবেচক ছাত্ররের দ্বারা লাঞ্ছিত হয়েছেন ,যা কার কাম্য নয়।ঢাবির ছাত্র যদি অমানুষই হয় তবে তার বন্ধুটি যে কিনা অন্যায়ের প্রতিবাদ করেছিল সেও একসময় অমানুষ ছিল তবে বর্তমানে মানুষ হয়ে প্রতিবাদ করেছে ।অর্থ্যাৎ ঢাবিতে অনেক অমানুষ ঢোকে তবে বের হওয়ার সময় মানুষ হয়েই বের হয়।চায়ের দোকান মার্কা কোন তর্কে যেতে চাই না। তবে যে ভাইটি লাঞ্ছিত হয়েছেন তার জন্য যে কোন বিবেচক ঢাবিয়ান মাত্রই লজ্জিত। তবে সেই ভাই টিকে বলতে চাই গঠন মূলক সমালোচনা প্রয়োজন,তবে লেখার সময় এমন কথা লিখবেন না যা অন্যদের আক্রমন করার সুযোগ করে দেয়,সেদিকে বিবেচক ব্লগার মানেই সতর্ক থাকা জরুরি।
আবার কেউ কেউ মন্তব্য করেছেন শিক্ষা ক্ষেত্রে ঢাবির কি এমন অর্জন করেছে।শিক্ষা ক্ষেত্রে ঢাবির কিছু সাম্প্রতিক অর্জন বলি। বর্তমানে সার্ন(cern) এ দুজন বাংলাদেশি রয়েছেন।আংশুমান ও অভিষেক তারা দুজনই ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ।অহিও স্টেট ইউনিভারসিটির astrophysics বিভাগের প্রধান ,নাসার বিজ্ঞানী ,বিজ্ঞানী সমাজে যিনি”IRON LADY “ নামে পরিচিত এস এন নাহার তিনিও এই বিভাগের ছাত্রী ছিলেন । তবে এভাবে ধরে ধরে বললে বিভাগটিকে বেশ অসম্মান করা হবে।পাঁট কিংবা ছাত্রেকের জিন রহস্য উদঘাটনে মাকসুদুল আলমের তরুন গবেষক দলটির ছাত্ররা বায়োকেমিস্ট্রি বিভাগের । এ বছর লিনডা নোবেল সম্মেলনে অংশগ্রহনকারী ৫ জনের মধ্যে ৩ জনই ঢাবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের। প্রখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী ঢাবির রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।নাসার বিজ্ঞানী আব্দুস সাত্তার খান একই বিভাগের ছাত্র ছিলেন।(Click This Link) । উইকিপিডিয়েতে বাংলাদেশি ২৪ জন বিজ্ঞানীর জীবনী রয়েছে যার মধ্যে ১৪ জনই ঢাবির প্রয়োজনে ( Click This Link) ।দেশের প্রশাসনিক কাঠামোতে উচ্চ পর্যায়ে কারা রয়েছেন ,বাংলাদেশ ব্যাংকের গভর্নররা কোথাকার সেটা দেখার বিষয় ।আপনারা যারা হুমায়ুন আহামেদ বা জাফর ইকবাল স্যার এর লেখা বই পড়ার সময় পোকার মত লেগে থকেন তারও এই ঢাবির। এসব তথ্য আমি ঢাবির গ্রহণযোগ্যতা বা অর্জন কোনটাই দেখানোর জন্য বলছিনা বা বলার ইচ্ছাও পোষণ করিনা ।কারন ৯১ বছরের অর্জন দুকলমে লিখে দেখানো বাতুলতা ছাড়া কিছু নয়।অনেকের সঙ্গে সহমত পোষণ করি ঢাবির অবস্থান আগের মত নেই ।শ্রদ্বেয় হুমায়ুন আজাদ বলেছিলেন ” সব কিছু আজ নষ্টের হাতে চলে যাচ্ছে”। সত্যি আজ সব কিছু নষ্টের দলের হাতে ।রাষ্ট্র ব্যাবস্থা হতে শুরু করে শিক্ষা ব্যাবস্থা সবকিছুই নষ্টদের নিয়ন্ত্রনে।স্বাভাবিক ভাবেই ঢাবি আজ নষ্টদের নিয়ন্ত্রনে ।শুধু ঢাবি নয় ,আজ দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নষ্টদের নষ্টামি দিয়ে ভরপুর ।সে কথা আর নাই বা বলি। তবে ঢাবি সম্পর্কে বিভিন্ন লেখার কাণ্ডজ্ঞানহীন মন্তব্য গুলো পড়ে মনে হয়েছে ঢাবিকে নিচে নামিয়ে দেখাতে পারলে তারা বেশ খুশিই হন। ঢাবি নষ্ট হলেই বা লাভ কার?কারোই লাভ হবে না।বরঞ্চ ক্ষতি হবে এই দেশের ।তবে কিছু সংকীর্ণ মানুষের সাময়িক আনন্দযোগ হতে পারে। আর এখনও পর্যন্ত দেশে ঢাবির বিকল্প কি কেউ রয়েছে? জানতে পারলে খুশি হব(তথ্য –উপাত্ত সহ)। তবে বিশেষ ক্ষেত্রে কেউ ঢাবির চেয়েও এগিয়ে আছে, তা অস্বীকার করব না। মনে রাখা উচিত ঢাবির ছাত্র ছাত্রী সংখ্যা ৩৩ হাজার এর অধিক এর মধ্যে যে ৪০-৫০ জন যে অসৎ থাকবে না তা চিন্তা করাও অবিবেকচিত । আর বিশ্ববিদ্যালয় আদব-কায়দা শেখানোর জায়গা নয় , বিশ্ববিদ্যালয় একজন ছাত্রকে নতুন করে চিন্তা করতে শেখায় ।আর একজন মানুষের সামাজিকীকরণ সম্পর্কিত বিষয় গুলো তার পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে।কারও আচরণ তার পরিবার ও পরিবেশরই প্রতিফলক।সবারই একটি কথা মনে রাখা জরুরি আমাদের বর্তমান প্রজন্মের একটি অংশ “বুয়া প্রজন্ম” ।মা বাবা বিহীন বুয়ার কাছে বেড়ে ওঠা এই সন্তানদের মাঝে কিছু অসভ্যতা থাকাটাই স্বাভাবিক। বর্তমানে এরা সর্বত্র বিরাজমান (উচ্চ শিক্ষা অঙ্গনে)।
কিছু কথা মনে রাখবেন ঢাবির কোন অর্জনই শুধু ঢাবির হয়ে থাকে না তা দেশের হয়েই প্রকাশ পায়,তা ঢাবি চায়ও না ।মাকসুদুলের তরুণ গবেষক দলটি গলা ফাটিয়ে বলে না তারা ঢাবির ।ড.ইউনুস বলে বেড়ান না তিনি ঢাবির।৫২,৭১,৯০ জাতির সব সংকটকালীন সময়ে ঢাবিই ছিল অগ্রপথিক। ঢাবি ব্যাতিত বাংলাদেশের ইতিহাস কখনোই পূর্নতা পাবার নয়।
তবে যে ছারপোকারার কথা বলেছিলাম ঢাবিতে ছারপোকারা সব সময় ছিল,তবে এই কালে হয়ত একটু বেশি।আর নিজেদের পরচর্চায় ব্যস্ত না রেখে আমাদের উচিত শিক্ষা ব্যাবস্থার সমস্যার সমাধান কি করে সম্ভব তা নিয়ে আলোচনা করা ।
যে যাই বলুক না কেন কারও কোন কথায় ঢাবির কিচ্ছু আসে যায় না, এই লেখাতেও না।ঢাবি তুলনা ঢাবিই।এত সমস্যার পরেও ঢাবি ইউনিক,বাঙ্গালীর চেতনার উৎস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


