somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্ম কথন

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জন্ম নিতে যাওয়া একটি বৃহৎ প্রজাতির অভিজাত বিদ্যুৎ কেন্দ্র।বাগেরহাট নামক জেলার অজ- রামপালে আমার জন্মানোর ব্যবস্থা করা হয়েছে।জায়গাটা বেশ বিশ্রী চারপাশে জল ভর্তি খাল আর বিল ,বেশ অস্বস্তিকর। এই কালো –বেটে বাঙ্গালীর দেশে আমার মোটেও জন্মানোর ইচ্ছা ছিল না।ভারতের মত মহান দেশে যদি জন্ম নিতে পারতাম তবে কতই না গর্ব করতে পারতাম ।আমি ভারতেই জন্ম নিতাম ,কিন্তু আমার জন্য যে জায়গা নির্ধারিত ছিল সেটা নাকি কি সব বনাঞ্চল –টনাঞ্চলের থেকে ২০ কিমি ভিতরে ,এই অজুহাতে সে দেশের কাটখোট্টা কিছু মানুষ ও সংস্থার আন্দোলনে সে দেশে আর জায়গা হল না ,খুবই ব্যথিত ও অপমানিত বোধ করলাম।তা যাই হোক শেষ মেশ এই দেশে জায়গা হল ,কি আর করার ।এখন আমারে নিয়া আপনেরাই গর্ব করবেন ,১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ পাবেন বলে কথা , ভাগ্যের নির্মম পরিহাসই বটে। তবে আপনাদের একখান বিষয় খুবই ভালো লাগছে সেটা হইল,আপনারা ওগো মতন বন-টন নিয়ে আন্দোলন করেন না।আপনাদের কি এক বন-জঙ্গল আছে না ? কি যেন ,কি যেন...
ও মনে পড়ছে সুন্দর...বন ।হুম সুন্দরবন ,এই জঙ্গলের থেকে ১০ কিমির ভিতরে আমার জন্য জায়গা ঠিক করা সত্ত্বেও আপনারা বেশ ভদ্র,এই একটা দিক থেকে আপনাদের তারিফ না করে পারা যায় না।তবে এদেশেও কিছু দেহুদা লোক লাফালাফি করা শুরু করছে ,কিন্তু খুশির খবর হচ্ছে আপনাদের মিডিয়া এসব প্রচার না করে দেখিয়ে দিয়েছে ওরা উট পাখি নয়।
আপনারা আসলেই ভাল ,আমি আসবো বলে আপনারা আমার জন্য ১৮৩৪ একর জমি রেখেছেন।যদিও আপনারা আমার পছন্দ তবুও যখন আমার জন্য এত কিছু করছেন আমি আপনাদের জন্য কিছু না করে কি পারি।আপনারা আমরা থেকে কত্ত কিছু পাবেন তা বলে শেষ করা যাবে না।আপনাদের এই গরীবি দূর করতে সবেচেয়ে বেশী যা দরকার তা হল শিল্পায়ন , তার জন্য লাগবে বিদ্যুৎ আর আমার কাছ থেকেই পাবেন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ !এছাড়া প্রতিদিন পাবেন ১৪২ টন সালফার ডাই অক্সাইড(so2) আর ৮৫ টন নাইট্রোজেন ডাই অক্সাইড(NO2) লোকে এদের ক্ষতিকর বলে তবে আমি এদের উপকারিতা আপনাদের বলি ,মন দিয়ে শুনবেন কিন্তু । আপনারা সকলেই জানেন সালফিউরিক এসিড শিল্প ক্ষেত্রে জন্য খুবই দরকারি ।এই এসিড তৈরির প্রধান উপাদান হল এই সালফার ডাই অক্সাইড(so2) ,বুঝেছেন তো।
শুধু তাই নয় এই সব গ্যাসের প্রভাবে আকাশ হতে এসিড বৃষ্টি আকারে পড়বে আর আপনারা সেই ফ্রিতে পাওয়া এসিড গুলো সংগ্রহ করে শিল্পায়ন ঘটাবেন। আর যে সব এলাকায় বিদ্যুৎ পৌছাতে আরও দেরি হবে সে সব এলাকায় এই এসিড ব্যাটারি ভর্তি করে দিয়ে আসবেন ।ফলে তাদের বিদ্যুতের চাহিদা পুরোন হবে।দেখছেন তো খালি লাভ আর লাভ!
আর ও আছে কি... কি...? ও মনে পরেছে ,মনে পরেছে ছাই ।আমি প্রতি যে বছর ৪৭ লাখ ২০ হাজার টন কয়লা ভজন করিব তা হতে বছরে আপনারা উচ্চ গুনাগুন সমৃদ্ধ ৯ লাখ ৫০ হাজার টন ছাই পাবেন।ভয় পাবেন এ থেকে কি ভাবে লাভবান হবেন তার ফর্দ আপনাদেরকে দেই ।আপনারা অতীব গরীব ,তাই যারা টুটপেস্ট কেনার সামর্থ্য রাখেন না তারা এই ছাই মাজন হিসেবে ব্যাবহার করিতে পারেন।এছাড়া এই ছাইয়ে পাবেন বিভিন্ন মুল্যবান ধাতু যেমন, পারদ ,সীসা ,আর্সেনিক ,নিকেল ,ক্রোমিয়াম, সেলেনিয়াম ,ব্যারিয়াম।এরা একটু আদটু বিষাক্ত হলেও এগুলো সংগ্রহ করে প্রচুর বিদেশী ডলার কামাইতে পারবেন ।আরো আছে আপনারা নিশ্চয় অবগত আছেন হীরা গঠিত হয় কার্বন থেকে ।আর ছাই বলতে গেলে এক রকম কার্বনের আধার ।তাই এই দিকেও একটু ট্রাই মারতে পারেন...। এই দেখি বেহেসেবি লাভ!
আমি আগেই বলেছি আমি অভিজাত প্রজাতির একটি বিদ্যুৎ কেন্দ্র ।আমার একটা স্ট্যাটাস আছে ।তাই কম দামী কয়লা আমার হজম হয়না ।এই দেশি কয়লার দাম টন মাত্র ৮৫ ডলার ।প্রথমে ভেবেছিলাম এই দেশি বিশ্রী কয়ালায় হয়ত আমায় ভজন করিতে হইবে ,এই ভেবে মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ একদিন জানতে পারি, আমার জন্য ১৭৩ ডলার দামে বিদেশী কয়লার ব্যাবস্থা করা হচ্ছে,শুনেই মনটা খুশিতে আত্মহারা ।এই কয়লা গুলো আসবে ভারত ,ইন্দোনেশিয়া ,দক্ষিণ আফ্রিকা হতে ।আমার এই টন টন খাদ্য গুলো আসবে সুন্দরবন না না সুন্দরজঙ্গল দিয়ে ,এরে কেন জঙ্গল বলছি তা একটু পরেই বলব ।জঙ্গলটাতে বেশ দূষণ হতে পারে ।তাতে কি হয়েছে এতে আপনাদেরও কোন ক্ষতি নাই আমারও কোন ক্ষতি নাই ।
আর আপনাদের বার বার বলে রাখি নিজেদের গরীবি স্টাইল পরিবর্তন করেন ।আর কত দিন ২ টাকা ইউনিটের কমদামী বিদ্যুৎ দিয়া জীবন যাপন করবেন ।জীবন যাত্রার মান বাড়ান ।সুখবর হল আপনাদের এই দুর্দিন শেষ হতে চলেছে ।এখন আমার কাছ থেকে আপনারা ১৪ টাকা প্রতি ইউনিট দরে বেশীদামী বিদ্যুৎ পাবেন ।আস্তে আস্তে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করবে ।
এত সুসংবাদের মধ্যে একটি শঙ্কার কথা না বলে পারছি না। আপনারা হয়ত জানেন কিছু বেহুদা লোক আমাকে এখানে জন্মাতে না দিতে গভীর ষড়যন্ত্রের জাল বোনা শুরু করেছে । আমার কারনে নাকি ওই সুন্দর জঙ্গলের ব্যাপক বিপর্যয় হবে ।একটা জঙ্গলের বিপর্যয়ের অজুহাতে নিশ্চয় আপনারা আমার জীবন বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চাইবেন না।আর জঙ্গলটা সাফ হইলে তো আপনাদেরই লাভ,মেলা জমি পাবেন ।আপনাদের এই ঘনবসতির গরীবি দেশে এই জমা জমি খুবই কাজে দিবে ।ওরা আপনাদের হয়ত বুঝাবে এই জঙ্গল আপনাদের ঝর -দূর্যোগ হতে আপনাদের বাচাবে ।এই সব বাজে কথা ,এই সব কথায় একদম কান দিবেন না।তাই সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে আমার পক্ষে আওয়াজ তুলুন। আমাকে টিকিয়ে রেখে আপনাদের স্ট্যাটাস বাড়িয়ে তুলেন আর শিল্পায়ন ঘটান।



সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×