somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মনোহারী দোকান
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর

ভারত বাংলাদেশের ইট চুরি করে ভুটানে বিক্রয় করছে চারগুন দামে

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সংলগ্ন ভারতীয় রাজ্যসমূহে নির্মাণসামগ্রী বিশেষ করে ইট, রড, সিমেন্ট, বালুর দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায়, বৈধ ও অবৈধ পথে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে এসব সামগ্রী পাচার ও রফতানি হচ্ছে বলে জানা গেছে। পত্রিকান্তরে প্রকাশিত খবরানুযায়ী- বৃহত্তর দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, যশোহর, কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারতে ইট, বালি ও সিমেন্ট পাচার সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো সীমান্ত দিয়ে ইট তৈরির মাটিও পাচার হচ্ছে বলে জানা গেছে।

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শাসনামলে গত আড়াই বছরে শুধুমাত্র হিলিস্থল বন্দরের আশপাশের এলাকায় ১৫০টি, রাজশাহী সীমান্তে ৯০টি, কুমিল্লা ও ফেনী সীমান্তে ১২০টি, কুষ্টিয়া সীমান্তে ৬২টি, খুলনা ও যশোহর সীমান্তে ৯৮টিসহ দেশের সীমান্ত সন্নিহিত এলাকাসমূহে ছয় শতাধিক ইটের ভাটা গড়ে উঠেছে। এসব ভাটায় ভারতে রফতানি ও পাচারের জন্য ইট তৈরি হচ্ছে এবং ইট তৈরির জন্য বিভিন্ন এলাকা থেকে কৃষিজমির মূল্যবান উর্বর মাটি তুলে এনে ইট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশের যে মানের ইট পশ্চিম বাংলা ও ত্রিপুরাসহ ভারতীয় রাজ্যগুলোতে পাচার ও রফতানি হচ্ছে সে মানের ইটের স্থানীয় মূল্য প্রতি হাজারে ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিস্তৃত। এই ইটই ভারতীয় বাজারে সাড়ে ৭ হাজার থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কাস্টমস সূত্রের উল্লেখ করে পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে যে, ইট রফতানি করতে ব্যবসায়ীদের কোনোও শুল্ক দিতে হয় না।

দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে বৈধ ও অবৈধভাবে প্রতিদিন প্রায় এক কোটি ইট যাচ্ছে ভারতে। আর তা ভুটানে উচ্চমূল্যে পুনঃরফতানি করছে ভারত। বাংলাদেশ থেকে বর্তমানে রফতানি করা প্রতি হাজার ইটের দাম দিচ্ছে ভারত সাড়ে ৭ হাজার টাকা। ভুটানে এই বাংলাদেশের প্রতিটি ইট আবার ভারত রফতানি করছে ১২ রূপী বা ২০ টাকা দরে। অর্থাৎ প্রতি হাজার ইট ২০ হাজার টাকা। কিন্তু খাতাকলমে বাংলাদেশে আনা হচ্ছে মাত্র ৫ হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা। বাকি টাকার কিছু অংশ ভারতে পাচার হিসেবে রেখে দেয়া হচ্ছে এবং কেউ কেউ আবার তা গরু আমদানির মূল্য হিসেবেও ব্যবহার করছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর বর্তমানে ইট রফতানির একটি চোরাচালানীর রাজ্যে পরিণত হয়েছে। কাস্টমসের হিসাবে ২০১৩ সালের ৩ মার্চ হতে চলতি ২০১৪ সালের ৮ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ইটভর্তি প্রায় ২০ হাজার ট্রাক ভারতে গেছে। প্রতি ট্রাকে গড়ে ৮ হাজার পিস করে মোট ১৬ কোটি পিস ইট রফতানি হয়েছে এ সময়ে। কিন্তু প্রতি ট্রাকে অফিশিয়ালি দেখানো হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার ইট।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×