আমাদের মধ্যে অনেকেই
আছেন ,যারা প্রতিটি মানুষের
মধ্যে, প্রতেক অবস্হায় কিছু ত্রুটি বের
করবেনই। সমালোচনা না করলে যেন
তাদের ভালোই লাগেনা ।এই ধরনের
মানুষই আমাদের সমস্ত
শক্তি কেড়ে নেয়।
এরা কিছুটা ছোয়াচে রোগের মত ।
এরা নিজেরা সমালোচনা করেই চুপ
থাকেনা আশেপাশে যারা থাকেন
তাদের মধ্যেও উত্তেজনার
সৃষ্টি করে দেয়।
মানুষের মাঝে ভালো খারাপ
দুইটাই থাকে ।আপনি যদি সারাক্ষণ
তার দোষ-ত্রুটি, ভালো -
মন্দ,খুজতে থাকেন তাহলে অনেক
খুজে পাবেন ।আর একসময়
হারিয়ে ফেলবেন ভালো মন্দের
মাঝে লুকিয়ে থাকা আসল
মানুষটিকে ।কিন্তু
যদি মানুষটিকে শুধু মানুষ
হিসেবে বিবেচনা করেন
তাহলে হয়তো সেই মানুষটিই একসময়
আপনার কাছে ধরা দিবে প্রকৃত মানুষ
হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



