চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জকে উপজেলা ছাত্রলীগের সভাপতি কারিবুল হক রাজিন লাঞ্ছিত করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ সভাপতি ওসিকে বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধ করার পরিণতি ভালো হয় না। তাকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ থানা থেকে বদলি করা হবে বলেও আল্টিমেটাম দেয়া হয়।
ওসি মির্জা আবদুস সালাম জানান, বৃহস্পতিবার রাতে পল্টন রহমান নামে এক যুবক একটি মারামারির ঘটনায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ নিয়ে থানায় যায়। এ সময় অভিযোগপত্র নিয়ে ঘটনার তদন্ত করে নূ্যনতম সত্যতা পাওয়া গেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে তাকে বলা হয়, কিন্তু ওই যুবক এ কথা না শুনে 'রাজিন ভাই পাঠিয়েছে' উল্লেখ করে তাৎক্ষণিকভাবে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য বলে। কিন্তু তিনি এতে রাজি হননি। তার কাছে অভিযোগটি সাজানো মনে হয়েছে। রাতে ওই যুবক কিছু না বলে চলে যান। কিন্তু শুক্রবার বেলা ১১টার দিকে রাজিনসহ আরো ৯/১০ জনকে সঙ্গে নিয়ে তিনি ফের থানায় যান। পল্টনের দেয়া অভিযোগের বিষয়ে ছাত্রলীগ : পৃষ্ঠা ১৫ কলাম ৩
কথপোকথনের একপর্যায়ে কারিবুল হক রাজিন ওসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। ওসি জানান, তার দিকে আঙ্গুল তুলে ও কক্ষের টেবিল চাপড়ে রাজিন তাকে হুমকি দিয়েছে বলেছে, 'এ থানায় চাকরি করতে হলে তাদের কথামতো কাজ করতে হবে। নয়তো পরিণতি ভালো হবে না। ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধ করার পরিণতি ভালো হয় না। যাওয়ার সময় বলে যান, তার কথা না শোনার কারণে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলে ২৪ ঘণ্টার মধ্যে ওসির শাস্তিমূলক বদলির ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল দিনভর রাজিনের মোবাইল ফোনে কল দিলেও তিনি কল গ্রহণ করেননি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান জানান, শিবগঞ্জ থানার ওসি মোবাইল ফোনের মাধ্যমে তাকে তর্কাতর্কির ব্যাপারে জানিয়েছেন।
View this link
শিবগঞ্জ থানায় ঢুকে ওসিকে লাঞ্ছিত করলেন ছাত্রলীগ নেতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।