somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘পুলিশের বিরুদ্ধে নিউজ করলে গাছে ঝুলিয়ে মারা হবে!’

১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পুলিশের ঘুষ-বাণিজ্য ও দালালদের দৌরাত্ম্য নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে পুলিশের হয়রানি ও হুমকি-ধামকিতে পালিয়ে বেড়াচ্ছেন রাজশাহীর তানোর, বাঘা, বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার ৫ সাংবাদিক।

এছাড়া উল্লিখিত সাংবাদিকদের একজনকে থানায় ডেকে নিয়ে ‘গাছে ঝুলিয়ে মেরে’ ফেলার হুমকি দিয়ে লাঞ্ছিত করে থানা থেকে বের করে দিয়েছেন তানোর থানার ওসি আজিজুর রহমান সরকার।

রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক সোনার দেশ’ পত্রিকার বুধবারের সাপ্তাহিক আয়োজন ‘আলোকপাত’-এ ৫টি থানা- তানোর, বাঘা, বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়ায় ‘পুলিশের ঘুষ-বাণিজ্য ও দালালদের দৌরাত্ম্য’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ ঘটনা ঘটেছে।

খবর প্রকাশের পরপরই পুলিশ এবং দালালরা এসব উপজেলা প্রতিনিধিদের হুমকি-ধামকি এবং মামলা দিয়ে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এলাকা ছাড়তে বাধ্য হন বলে ‘দৈনিক সোনার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান মিল্লাত বাংলানিউজকে জানান।

তিনি বাংলানিউজকে বলেন, ‘সংবাদ প্রকাশের পর আমাদের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন শিশিরকে পাকড়াও করতে সিঙ্গা বাজারে খুঁজতে থাকে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে রাতেই শিশির রাজশাহী মহানগরীতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন।’

মিল্লাত আরও জানান, এরপর বুধবার রাত ১২টার দিকে ০১৭৪৮-৮৭৩ ৫৯৯ নম্বরের সেলফোন থেকে বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ শিশিরকে হুমকিও দেন।

সোনার দেশ পত্রিকার সম্পাদক অভিযোগ করেছেন, পত্রিকার বাঘা প্রতিনিধি নুরুজ্জামান, বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ ও পুঠিয়া প্রতিনিধি কেএম রেজাকেও পুলিশ ও তাদের দালালরা হুমকি দিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তানোরে কর্মরত সোনার দেশ পত্রিকার প্রতিনিধি ইমরান হোসাইনকে থানায় ডেকে পাঠানো হয়।

ইমরান থানায় ঢোকামাত্র ওসি আজিজুর রহমান সরকার উত্তেজিত ভঙ্গিতে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

তিনি গালি দিয়ে বলেন, ‘ওই শুয়োরের বাচ্চা! মিথ্যা নিউজ করিস! এই সেন্ট্রি, লাঠি নিয়ে আয়! শালারে, গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলবো’ বলে ইমরানের দিকে তেড়ে এসে তাকে চড়-থাপ্পর মারেন।

এরপর তাকে লাথি মেরে ঘাড় ধরে রুম থেকে বের করে দিয়ে হুঁশিয়ার করে বলেন, ‘আর কোনোদিন থানায় আসবি না।’

এ সময় তিনি আরও বলেন ‘এরপর পুলিশের বিরুদ্ধে কোনো নিউজ করলে গাছে ঝুলিয়ে মারা হবে।’

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেছে।

এ ব্যাপারে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি শিবলী নোমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘কোনো সাংবাদিক মিথ্যা নিউজ করলে তার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ লিপি পাঠানো যায়। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া যেতে পারে। তাই বলে, পুলিশের লোক হয়ে সাংবাদিক কেন, কাউকেই লাথি মারতে পারেন না। ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিতেও পারেন না। কাউকে থানায় প্রবেশে নিষেধ করতেও পারেন না ওসি বা অন্য কেউ।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশ সুপার রোকন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পত্রিকায় মিথ্যা নিউজ করা হয়েছে।’

তাই বলে কাউকে কি থানায় প্রবেশে নিষেধ করা যায়?

উত্তরে পুলিশ সুপার রোকন বলেন, ‘এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, দৈনিক সোনার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান মিল্লাত বিকেল সাড়ে ৫টার দিকে বাংলানিউজকে বলেন, ‘রাজশাহীর পুলিশ সুপার সোনার দেশের স্থানীয় প্রতিনিধি ইমরান হোসাইনের বিরুদ্ধে মামলা করার জন্য তানোর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

ইতোমধ্যে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। এছাড়া রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা পৃথক বিবৃতিতে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×