চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে সোমবার রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব ঘোষিত এই উচ্ছেদ অভিযান বন্ধ করে দিতে বাধ্য হয় অভিযান পরিচালনাকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরে শহরের হুজরাপুরে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এই উচ্ছেদ অভিযান। এসময় রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী, সদর থানার ওসি গোলাম মর্তুজাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। অভিযানে চারটি স্থাপনা উচ্ছেদের পর অবৈধভাবে নির্মিত 'হুজরাপুর স্পোর্টিং ক্লাব' উচ্ছেদ করতে গেলে বাধা দেন স্থানীয় কিছু যুবক। এসময় ম্যাজিস্ট্রেটসহ রেলওয়ের কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। যুবকরা দাবি করেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন সমর্থিতদের উদ্যোগে গঠন করা হয় এই ক্লাব। ক্লাবঘরের ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও টাঙানো আছে। তাই এই ক্লাব ভাঙতে দেয়া যাবে না। এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদাভাবে কথা বলেন রেলওয়ের কর্মকর্তাদের সাথে। কিছুক্ষণ পরই অভিযান বন্ধ ঘোষণা করে ঘটনাস্থল থেকে চলে যান তারা। স্থানীয়রা জানান, কয়েক মাস আগেও ওই ক্লাবঘরটি একটি ফার্নিচারের কারখানা হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু কিছুদিন আগে ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়। সাইনবোর্ডে ক্লাব স্থাপনের সাল ১৯৯১ উল্লেখ করা হয়। তবে ভেতরে একটি বসার টুল ছাড়া আর কিছুই ছিল না। রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী জানান, একের পর এক অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা ভেঙে ফেলা হচ্ছিল। এসময় অবৈধ স্থাপনা হুজরাপুর স্পোর্টি ক্লাবে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী অবস্থান নেন। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তাদের অনড় অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অভিযান বন্ধ করা হয়। তবে পরে আবারো অভিযান চালানো হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ক্লাবের সদস্যদের সাতদিন সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা বৈধ কাগজপত্র করে নিবে রেলওয়ের কাছ থেকে। যেহেতু তাদের সুযোগ দেয়া হয়েছে, তাই অন্য স্থাপনাও উচ্ছেদ করা হয়নি। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম। জেলা ছাত্রলীগ সভাপতি ফাইজার রহমান কনক জানান, উচ্ছেদ অভিযানে বাধাদানকারীরা ছাত্রলীগের কেউ নন। তাছাড়া হুজরাপুর স্পোর্টি ক্লাব সম্পর্কেও তিনি জানেন না।
চাঁপাইনবাবগঞ্জে 'জয় বাংলা' স্লোগান দিয়ে রেলওয়ের উচ্ছেদ অভিযানে বাধা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।