এই লেখাটা গতকাল রাতে আমার ফেসবুক একাউন্ট এ স্ট্যাটাস হিসেবে দিয়েছিলাম! একটু পরিবর্তন করে দিলাম :
গতকাল আমার এক পুরোনো কলিগ এর সাথে দেখা হল । তার বর্তমান এক কলিগ সাথে ছিল, ভদ্রলোক চাইনিজ । বহুদিন পর দেখা তাই একটু বেশি সময় নিয়ে কথা হচ্ছিল । একপর্যায় অলিম্পিক নিয়ে কথা উঠলো । তো কথায় কথায় ঐ চাইনিজ খুব তাচ্ছিল্য নিয়ে বলল, তোমরা এত জনবহুল দেশ হয়ে ও অলিম্পিকে এত করুন দশা কেন ?
আমি কোন জবাব না দিয়ে শুধু হাসলাম ! আর মনে মনে বললাম-
নিজের দেশের সুনাম তোমার কাছে আর কি করব ? আমরা তোমাদের মত এত ছোট একটা মেডেলের আশায় কষ্ট করে দৌড়/ঝাপ দেই না ! আমরা দৌড় দেই দেশের মন্ত্রী হবার জন্য ! একটা অলিম্পিকের মেডেল জিতলে আর ক্য়টাকা পাওয়া যায় ? একবার মন্ত্রী হতে পারলে হুহ ! আর তাছাড়া আমরা নোবেল মত মেডেলরেই পাত্তা দেই না আর অলিম্পিকের মেডেল কোন মেডেল হইল নাকি ?
যত্তসব চাইনিজ মূর্খ্য.....।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



