somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীর বিচার নাকি নির্বাচনে জয়ী হও্য়ার চাবিকাঠি...?

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার যতদূর মনে আছে তাতে নির্বাচনের আগে আওয়ামীলিগ এর মহাজোট এর প্রধান ওয়াদা ছিল খুবই স্পর্শকাতর ও বাংলাদেশের বেশীরভাগ মানুষের আকাঙ্খার বিষয় "যুদ্ধাপরাধীর বিচার"। ব্যাপারটা নিয়ে তারা যথেষ্ঠ আন্তরিক ই ছিল বলে আমার মনে হয়েছিল। আমিও আর দশজন সাধারন জনতার মত খুশী হয়েছিলাম যে, ঐ মানুষ রূপী জানোয়ারগুলো ১৯৭১ নিজেদের লোকেদের সাথে ক্ষমার অযোগ্য যেইসব অপরাধ করে এখনও এই দেশের বুকে যেভাবে বীরদর্পে ঘুরে বেরায় তার একটা বিহীত হবে!

তবে আজ প্রায় 8 বছর চলে যাবার পর এখন মনে প্রশ্ন জাগে আসলেই কি তাই?
আসলেই মহাজোটের ইচ্ছা ছিল? নাকি শুধু নির্বাচনে জয়ের একটা মোক্ষম হাতিয়ার হিসেবে সহজ সরল মানুষগুলোকে ধোকা দেয়া?


মাঝে বঙ্গবন্ধু হত্যা মামলার অগ্রগতিতে আশার প্রদীপে ভালই জ্বালানীর সঞ্চয় হয়েছিল।
কিন্তু গণমানুষের বহুল প্রতিক্ষীত এই বিচারের কার্য্যক্রমে প্রথম থেকেই কেমন যেন একটা গা ছাড়া ভাব!
চিন্হিত অভিযুক্তদের আইনের আউতায় আনতেই কেটে গেল চাহিদার চেয়ে একটু বেশীই সময়।
মাঝে এবিষয়ে সরকার দলের কিছু সদস্যের কথায় মনে হল না তারা আসলেই আন্তরিক কিন্তু ট্রাইবুনাল গঠনের ও সরকার পক্ষের আইনজীবি নিয়েগে দেখা গেল চরম অপরিনামদর্শিতা! যেখানে আসামীরা তাদের পক্ষে বাঘা বাঘা আইনজীবি নিয়োগ দিচ্ছে সেখানে সরকার বেশীরভাগ ক্ষেত্রেই দিচ্ছে কিছু দুধের শিশু। যাদের নাক চাপলে এখনও দুধ পরে!


এখন পর্যন্ত আমার জানামতে একটা মামলার ও কোন রায় হয়নি। ১৬ থেকে ১৭ মাস পর আবার নির্বাচন। তাহলে কবে হবে এত কিছু?
নাকি তারা ফন্দি এটে বসে আছে যে এই ব্যাপারটা দেখিয়ে তারা আবার ক্ষমতায় বসবে? কারন বিএনপি ক্ষমতায় এলে এই বিচার যে আর হবে না পাগলেও বুঝে! নাকি তারা সুদূরপ্রসারী চিন্তা করছে যে যদি এবার ক্ষমতায় আসা না হয় তবে পরেরবার তারা দেখাবে যে আমরা বিচার কার্য্যক্রম অনেকদূর এগিয়েছিলাম এরা এসে সব বানচাল করেছে অতএব আবার আমাদের নির্বাচিত করুন!
এটুকু সন্দেহ করতে তারাই বাধ্য করছেন!


ট্রাইবুনাল-১ এর নিযুক্ত বিচারপতি জহির আহমেদ হঠাত্‍ ই পদত্যাগ করেছেন। কারন হিসেবে আইন মন্ত্রী বলেছেন উনি অসুস্থ, যে লোক সকাল থেকে দিব্যি অফিস করলেন তিনি কি এমন অসুস্থ হলেন যে সাময়িক ছুটির পরিবর্তে সরাসরি পলায়ন করলেন?
নাকি কার্য্যক্রমের ধরনে এবং বিবেকের দংশনে অথবা এই লোকদেখানো মঞ্চ নাটকে অভিনয় করতে না পেরে সন্মান বাচাতে এই পদক্ষেপ নিলেন?
যাই হোক এতে সন্দেহটা আরো বারল এই আরকি!:|:|:|


তাছাড়া ওনার বদলে যাকে নিয়োগ দেয়া হয়েছে তার ইতিহাস তো রীতিমত ভয়াবহ!
এই ভদ্রলোকের নাম জাহাঙ্গীর হোসেন। ইনি হচ্ছেন ২0১0 সনে নিয়োগ পাওয়া সেই বহুল আলোচিত ১৬ বিচারকের একজন যিনি শিক্ষাজীবনে এতই সফল যে প্রথমে পূর্নাংগ শিক্ষাবিবরনী দেবার মত সাহস জোগাতে পারেন নি! পরে শপথ গ্রহনের সময় তা সংগ্রহ করা হয়।
এই জনাব SSC তে ৩য় বিভাগ, LLB তে ৩য় শ্রেণী ও ১৯৮৫ সনে আইনজীবী পরীক্ষায় আকৃতকার্য্য ও হয়েছিলেন! জীবনে কোন কেসে জয়ী হয়েছেন বলে কারো জানা নেই! এর কাছে আমরা কি বিচার আশা করতে পারি?
তবে ওনার খুব ভাল ২টা যোগ্যতা আছে একসময় তিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি ও পরে সাহারা খাতুনের সহকারী ছিলেন!:P:P:P

এখানে কিছু অভিজ্ঞতাসম্পন্ন লোকবল নিয়োগ দিলে কি ক্ষতি ঠিক বোধগম্য হচ্ছে না। তবে বিচারের চেয়ে নিজেদের প্রি্য়ভাজন দের অভিজ্ঞতার সনদপত্র ভারি করার দিকেই নজর ও গুরুত্বটা বেশী পাচ্ছে বলে মনে হচ্ছে!
অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ন মানুষটির মেয়ে দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ই যদি এই অবস্থা হয় তাহলে অন্যের আমলে কি হবে?

আমরা আসলে ৫ বছর পর পর ভোটের মাধ্যমে কিছু স্বপ্ন কিনি যা পূরন তো হয় ই না উল্টো বেশীরভাগ সময় ই দুঃস্বপ্নে পরিনত হয়.....।/:)/:)
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×