মুভি রিভিউ আমি কখনো লিখিনি! আজই প্রথম, তাই একটু দোটানায় আছি ঠিক কি লিখবো?
যাই হোক যে মুভিটি নিয়ে লিখতে চাচ্ছি তা তো Poster দেখেই বুঝতে পারছেন, তবুও একটু পরিচয় পর্বটা সেরে নিচ্ছি....
Movie : BARFI
Director : Anurag Basu
Producer: Ronnie Screwvala
Siddharth Roy Kapoor
Written : Anurag Basu
Narrated : Ileana D'Cruz
Starring : Ranbir Kapoor
Priyanka Chopra
Ileana D'Cruz
Rupa Ganguly
Music : Pritam
R/ date : 14 September 2012
Country : India
Language: Hindi
Budget : INR -30 crore
Box Office: INR - 100 crore (First 10 Days Worldwide)
"বারফি" মুভির কাহিনী দার্জিলিং এ বসবাসরত একজন মুক ও বধির যুবক এবং তার জীবনের প্রধান ২ জন নারীকে ঘিরে।
ড্রাইভার বাবা ও গৃহিনী মা এর আদরের একমাত্র ছেলে, নাম রেখেছেন মারফি। সবাই ডাকে বারফি (রণবীর কাপুর)। সে কথা ও বলতে পারেনা আবার শ্রবনশক্তিহীন! কিন্তু এমন কষ্টদায়ক ২ টা শারীরিক অক্ষমতা তাকে একটু ও দমিয়ে রাখতে পারেনি। সর্বদা হাসিখুশি আর প্রানচঞ্চল।
বারফির সাথে দেখা হয় তারই প্রায় সমবয়সি শ্রুতির (ইলিয়েনা ডিক্রুজ)। যে আর ১০ জন স্বাভাবিক মানুষ। শ্রুতি প্রথমে খুব একটা আগ্রহ না দেখালেও অল্প সময়েই বড় হৃদয়ের বারফির চঞ্চলতায় মুগ্ধ হতে থাকে এবং তাদের বন্ধুত্ব গাঢ় হতে হতে ২ জনেই ২ জনকে ভালোবেসে ফেলে।
কিন্তু এখানে বড় একটা সমস্যা দেখা দেয়!
সমস্যাটা হলো, শ্রুতি আগে থেকেই রনজিত সেনগুপ্ত (জিশু সেনগুপ্ত) নামে একজনের সাথে এনগেজ্ড! এদিকে শ্রুতির মা (রুপা গাংগুলী) ও বারফির সাথে মেয়ের এই সম্পর্কের বিরুদ্ধে। শ্রুতি নিজেও দোটানায় ভুগতে থাকে বাস্তবতা আর আবেগের মাঝামাঝি। এ অবস্থায় বারফি ও বুঝতে শুরু করে যে শ্রুতি কখনই তার হবে না এবং সে দুরে সরে যায়!
এই অবস্থায় বারফির জীবনে আসে আরেক নারী ঝিলমিল চ্যাটার্জি (প্রিয়াংকা চোপরা)! বড়লোক নানার বিপুল ধন-সম্পদের উত্তরাধিকারী অটিস্টিক (বাংলাটা জানা নেই) একটা মেয়ে। যে আর ১০ জন সাধারন মানুষের মত মনের ভাব প্রকাশ করতে পারে না। বারফির বাবা ঝিলমিল দের বাসার বেতনভুক্ত ড্রাইভার বহুকাল থেকেই সেই সুবাদে বারফি ঝিলমিল ২ জন ২ জনকে চেনে আগে থেকেই। কিন্তু এই পুনরায় আগমনটা ঘটে বারফির জীবনের খুব কঠিন সময়ে! বারফির বাবা অসুস্থ, অপারেশান করাতে হবে ৭০০০ টাকা দরকার। কোনো সহজ উপায়ে জোগার করতে না পেরে সিদ্ধান্ত নেয়, সে ঝিলমিল কে অপহরন করে তার বাবার কাছ থেকে আদায় করবে।
কিন্তু ঝামেলা বাধে কে বা কারা আগেই ঝিলমিলকে অপহরন করে! ঘটনাচক্রে বারফি তাকে উদ্ধার করে ঐ অপহরনকারীদের কাছ থেকে।
মুক্তিপনের টাকা আদায়ের আগেই বারফির বাবা হাসপাতালে মারা যায় ।
এবং এখানথেকেই বিভিন্ন ঘটনার মাধ্যমে বারফি এবং ঝিলমিল একসাথে থাকা শুরু করে। তারা ২ জনেই ধীরে ধীরে একে অপরের সঙ্গ উপভোগ করতে থাকে। সমজের চোখে ২ জন অস্বাভাবিক মানুষ যেন জীবনের এক আলাদা রং খুজে পায়। পুলিশ ঝিলমিলকে খুজে পাওয়ার জন্যে অনেক অভিযান চালাতে থাকে তাই বারফি তাকে নিয়ে কলকাতা চলে আসে!
এখানে এসে বারফির দেখা হয়ে যায় শ্রুতির সাথে! সে তার স্বামীর সাথে এখানেই থাকে। গত ৫ বছরে ঝিমিয়ে পরা শ্রুতি যেনো আবার প্রাণ ফিরে পায়। জমে উঠে বারফি-শ্রুতি-ঝিলমিলের একত্রে জীবনের আনন্দমেলা। এরই মাঝে ঝিলমিল বুঝতে থাকে তার গুরুত্ব আর আগের মত পাচ্ছে না বারফির কাছে! হঠাৎ ই উধাও হয়ে যায় সে, দিশেহারা হ্য়ে যায় বারফি।
পুলিশে নিখোজ রিপোর্ট করে শ্রুতি।
এ পর্যায়ে খবর আসে খুন হয়েছে ঝিলমিল এবং নিখোজ রিপোর্টের সূত্র ধরে বারফি কে গ্রেফতার করে পুলিশ....এভাবেই শেষের দিকে এগিয়ে যায় কাহিনী!
বারফি কি নির্দোষ প্রমানিত হয়....?
শ্রুতি কি পারে ওকে নির্দোষ প্রমান করতে...?
কি ঘটেছে ঝিলমিলের সাথে.....?
সেটা না হয় দেখেই জেনে নিবেন!!!!
"রাজনীতি" আর "রকস্টার" এর পর রনবির কাপুর কে ভালো অভিনেতার খেতাব দিতে কার্পন্য করিনি তবে বারফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছে তার চরিত্র কে। সত্য বলতে আমার মনে হয়েছে বর্তমান সময়ে হিন্দি মুভিতে প্রধান চরিত্রে রুপদানকারীদের মাঝে আমির খানের পর এত ভালো অভিনেতা আর নেই! ২০১১ র মত ২০১২ তে ও পুরষ্কার নিতে নিতে অস্থির হতে হবে তাকে।
হিন্দি মুভিতে নতুন মুখ হিসেবে তামিলের জনপ্রিয় নায়িকা ইলিয়েনা ডিক্রুজ যথেস্টের ও বেশী ভালো অভিনয় করেছেন। কোনোধরনের নোংরা রাজনীতি বা দলাদলি তে না পরলে নতুন মুখের পুরষ্কার আর ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ে ওঠা সময়ের ব্যাপার মাত্র।
আর একই ধরনের অভিনয় দেখাতে দেখাতে দর্শকদের বিরোক্তির বাধ যখন ভেঙ্গে পরতে যাচ্ছিলো প্রিয়াংকা চোপরার ওপর ঠিক সেই সময় ই এই তুরুপের তাশটা চাললো সে। ঝিলমিল চরিত্রে যে অভিনয় শৈলী সে দেখিয়েছে তাতে তার অতীতের সকল ভুল মাফ! নিঃসন্দেহে এটা তার জীবনের সেরা অভিন।
আর সর্বোপরি পরিচালক অনুরাগ বসু সবদিক থেকেই আবার প্রমান করেছে যে সে সত্যিকারের একজন গুনী পরিচালক এবং পুরষ্কার হিসেবে বারফি ইন্ডিয়া থেকে অফিশিয়ালি এবারের অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে এবং ১ম ১০ দিনেই ১০০ কোটি রূপি ঘরে তুলেছে!
আমার রেটিং :--- ১০ এ ৯ দশমিক ৫
আ মাস্ট ওয়াচ মুভি
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



