গতপরশু একটা বিয়ের বৌভাত অনুষ্ঠানে বগুড়া গিয়েছিলাম । ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিলো । পথে যমুনা সেতুর (বঙ্গবন্ধু সেতু) আগে জ্যামে পরেছিলাম । সামনে ছিলো একটা গরু ভর্তি ট্রাক !
তাকিয়ে থাকতে থাকতে হঠাত্ ই ঐ গরু গুলির সাথে নিজেদের একটা অদ্ভুত মিল খুজে পেলাম !
যেমন:
১. ট্রাক টা হচ্ছে সরকার !
২. ড্রাইভার-হেলপার হচ্ছে সরকারী দলের প্রধান, বিভিন্ন মন্ত্রী, এমপি মানুষ রূপী কিছু গরু !
৩. পেছনের গরু গুলি হচ্ছি আমরা (আমাদের মাঝেই আবার বিরোধী দল আছে)
গরু গুলিকে যেমন প্রথমে যত্ন করে মোটাতাজা করা হয়েছে, তখন মনে হয়েছে মালিক কতনা ভালো, কতো কেয়ারিং ঠিক যেমন নির্বাচনের আগে ক্যানডিডেটরা আমাদের সাথে করে !
এখন ঐগুলিকে নেয়া হচ্ছে কসাইখানায় জবাই করতে যেখান থেকে মালিকের মুনাফা হবে, পকেটগুলি ফুলে ফেপে একাকার হয়ে যাবে !
নির্বাচনে জয়ী হওয়ার পরের ৫ বছর বিজয়ী সরকার দলের সবাই ও ঠিক তাই করে !
ট্রাকে করে গরু নেয়ার মত করে সরকার ও জনগন কে নিজের পকেটটা ভরার জন্যে যতভাবে মারতে পারে/যত ধরনের কসাইখানায় নিতে পারে তা নিয়ে যায় !
আর এই ট্রাকের পেছনের অংশের গরুর মাঝে ২/১ টা গরু থাকে একটু বেশী মোটাতাজা, যেগুলো অপেক্ষকৃত দূর্বল গরুগুলির মাঝের দিকে বাধা থাকে !
এই গুলার কাজ হচ্ছে সারা রাস্তা নড়াচড়া, গুতোগুতি আর লাত্থা-লাত্থি করে এই দূর্বল অসহায় গরুগুলির জার্নি টু ডেথ কে আরো নরক করে তোলা !
ঠিক যেমন আমাদের যারা বিরোধী দলে থাকে !
ভালো মন্দ কিছু বুঝুক বা না বুঝুক সরকারী যন্ত্রনার পাশাপাশি কারনে অকারনে অবরোধ, হরতাল, মিছিল, মিটিং, ভাংচুর, জ্বালাও পোড়াও করে সাধারন জনগনের জীবনকে আরো অসহনীয় করে তোলা !
আমরা ঐ গরুগুলির চেয়ে কি খুব ভালো ছিলাম/থাকি/আছি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



