somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার শরিফুলের মহানুভবতায় স্বাভাবিক জীবন পেতে যাচ্ছেন হাসেম

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তারের মহানুভবতায় স্বাভাবিক জীবন ফিরে পেতে যাচ্ছেন হাসেম আলী নামে এক ব্যক্তি। ২০ বছর বয়স থেকে দুরারোগ্য ব্যাধি নিউরো ফাইব্রোমেটোসিস (সারা শরীরে অসংখ্য মাংসের পিন্ডের বিস্তার) আক্রান্ত হলেও উন্নত চিকিৎসা শুরু হয়েছে ৫৫ বছরে বয়সে এসে। হাসেম আলীর চিকিৎসার গুরু দায়িত্ব নিয়েছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শরিফুল আলম খান।
হাসেম আলীর বাড়ি যশোর শহরতলীর নাজির শংকরপুর এলাকায়। ২০ বছর বয়সে তার সারা শরীরে বাড়তি মাংস পিন্ডের বিস্তার শুরু হয়। তখন ডাক্তারের কাছে গেলে টিউমার ভেবে চিকিৎসা দেয়। কিন্তু রোগ নিরাময় হয়নি। বরং দিনকে দিন শরীরে হাজারো মাংস পিন্ডের বিস্তার ঘটে। চেহারা বিকৃত হয়ে যেতে থাকে। চিকিৎসায় ভালো না হওয়ায় বিকৃত চেহারা ও শরীরের বাড়তি মাংস পিন্ডকে নিয়তির লিখন মেনে নিয়ে জীবন সংগ্রাম চালাতে থাকেন হাসেম আলী। এরই মধ্যে তার কোমরের বাম পাশে বৃহৎ আকারের একটি মাংস পিন্ড ঝুলে পড়ে। এতে তার স্বাভাবিক জীবনে বিরূপ প্রভাব পড়ে। ঠিকমতো হাটাচলা করা ও প্রয়োজনীয় কর্মে বাধার সৃষ্টি করে বাড়তি মাংস পিন্ডটি। জীবনের শেষ চিকিৎসা ভেবে যে যখন যেখানে যেতে বলেছে হাসেম আলী সেখানে গিয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে কোন আসার বাণী শোনাতে পারেননি। বরং নানা ভীতিকর কথা বলে তার জীবনকে অভিশপ্ত করে তুলেছেন। হাসেম আলীকে জানানো হয়েছিল কোমরের বাড়তি মাংস পিন্ড অপসারণ করা হলে তিনি ক্যান্সারে আক্রান্ত হবেন। তা না হলে প্যারালাইজড হয়ে যাবেন। এমন ভীতিকর তথ্যে বিশ্বাস করে তিনি চিকিৎসার উপর ভরসা হারিয়ে ফেলেন।
স¤প্রতি হাসেম আলীর কোমরের বাড়তি মাংস পিন্ডে ইনফেকশন হয়। সেখানে পঁচন ধরে। এলাকাবাসীর পরামর্শে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শরিফুল আলম খানের শরাণাপন্ন হন। ডাক্তার শরিফুল আলম খান পর্যবেক্ষণ করে নিশ্চিতভাবে হাসেম আলীকে আশ্বস্ত করেন তার অপারেশন সম্ভব। এমনকি সফল অপারেশন করা গেলে কোন ভয় পাওয়ার কারণ নেই।
১২ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা অপারেশনের জন্যে উপযুক্ত কিনা পরীক্ষার পর সিদ্ধান্ত নেয়া হয় শনিবার অপারেশন করার। শনিবার সকাল সাড়ে ১০ টায় ডাক্তার শরিফুল আলম খানের নেতৃত্বে রোগীর শরীরের বাড়তি মাংস পিন্ড অপসারণের জন্যে অপারেশন শুরু হয়। ঘন্টা দেড়েক চেষ্টার পর সাড়ে ৩ কেজি ওজনের মাংস পিন্ড শরীর থেকে আলাদা করা হয়। কোন প্রকার বাড়তি রক্তপাত ছাড়াই সফলভাবে অপারেশনটি সম্পন্ন হয়। অপারেশনে ডাক্তার শরিফুল আলম খানকে সহযোগিতা করেন ডাক্তার কৌশিক শিকদার ও ডাক্তার মাশহুরুল হক জুয়েল। এ্যানেসথেশিয়ায় ছিলেন ডাক্তার বিপুল কান্তি হালদার।
অপারেশনের পর সন্ধ্যা ৭ টায় এ প্রতিবেদকের সাথে কথা হয় হাসেম আলীর। তিনি সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। সফল অপারেশন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সহযোগিতা করার জন্যে ডাক্তারদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ডাক্তার শরিফুল আলম খান বলেন, হাসেম আলীর শারীরিক অবস্থা খুবই জটিল। তিনি যে রোগে আক্রান্ত তা স্থায়ী নিরাময়যোগ্য নয়। জিনগত কারণে তিনি এ রোগে আক্রান্ত। তার অতীতের চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা ঝুঁকি নিতে চাননি। অপারেশনের সময় মাত্রাতিরিক্ত রক্তপাত হওয়ার আশঙ্কা ছিল। ওই রক্তপাত বন্ধের চিকিৎসা পদ্ধতি জানা থাকলে ডাক্তাররা ঝুঁকি নিতে পারেন। তার অপারেশনটি করা হয়েছে পেশাগত দায়িত্ব, কর্তব্য ও মানবিকতার দিক বিবেচনা করে। আশা করা হচ্ছে শিগগির হাসেম আলী পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×