somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ ০৪

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিন্দু আপুকে নামিয়ে দিয়ে দুজনে হোটেলে ফিরে এলো। রুম সার্ভিস নতুন বিছানার চাদর বিছিয়ে গেছে। উজ্জ্বলের ইচ্ছে করছিলো চার হাত পা চার দিকে ছড়িয়ে শুয়ে থাকতে। চার হাত পা চারদিকে ছড়িয়ে কি জীবিত অবস্থায় কোন মানুষের পক্ষে ঘুমানো সম্ভব!

একে একে দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো। মহাখালীতে যাওয়ার কোন জায়গা তাদের দুজনেরই জানা নেই। উজ্জ্বল এখনো হাতিরঝিল লেক দেখেনি। যাওয়া গেলে মন্দ হতো না। কিন্তু এত রাতে যাওয়ার এনার্জি পেলো না। রাস্তায় এখনো অনেক জ্যাম। সাকি ঠান্ডা কিছু খেতে চায়। ধারে কাছে একটা একটা ভাতের হোটেল ছাড়া কিছুই খুঁজে পেলো না। এখন আবার ক্যাপ্টেইনসে যেতে ইচ্ছে করছে না।

এক দোকানে বসে ঠান্ডা কয়েক গ্লাস পানি খেলো উজ্জ্বল। সাকি একটা ফ্রুটো নিয়ে খেতে লাগলো। উজ্জ্বলকেও সাধলো খাওয়ার জন্য। কিন্তু অমানবিক তথা বিজ্ঞানের ছাত্র হিসেবে উজ্জ্বল ভালো করেই জানে আমের জ্যুসগুলো কত ভাগ আম থাকে! সে পারতপক্ষে এগুলোকে এভোয়েড করে। সে এক কাপ চা খেতে চাইলো। দোকানিকে জিজ্ঞেস করলো, মামা চাপাতি গরম তো?

কেটলির কালো নল দিয়ে ধোঁয়া উড়ছে। দোকানি বিরক্ত হলো। "দ্যাকছে ধোয়া উড়ছে। চায়ের পানি ঠান্ডা হয় কিভাবে?"
"ভেজালের এই যুগে সবই সম্ভব মামু। ধোয়া উড়ছে কিন্তু দেখা যাবে পানি তত গরম না।'' উজ্জ্বল জবাব দেয়।
''জীবনে এই প্রথম শুনলাম ধোয়া উড়লেও পানি ঠান্ডা থাকে।" দোকানী গজগজ করে।
"জীবনে আরো কত কি দেখার বাকি আছে মামা।" উজ্জ্বল শীতল গলায় উত্তর করে।

চায়ে চুমুক দিয়েছে এই সময় একটা মহিলা এসে করুন গলায় জিজ্ঞেস করলো, "স্যার দুটো টাকা দেন। বাচ্চাটাকে ভাত খাওয়াবো।"
বেশ সুস্থ সবল মোটাগোটা মহিলা। সাথে কোন বাচ্চা দেখতে পেলো না উজ্জ্বল। অন্য সময় হলে জিজ্ঞেস করতো বাচ্চা কই? কিন্তু আজ জিজ্ঞেস করার রুচি নেই। রুচি ডাল ভাজা খাওয়া দরকার মনে হচ্ছে। সে চুপচাপ বসে থাকলো। প্রথম প্রথম সে ঢাকা এসে এরকম করুন গলায় কেউ সাহায্য চাইলে কিছু না কিছু দান করতো। যদিও তখন মানিব্যাগ অনেক বেশী চ্যাপ্টা থাকতো।

মহিলা দুটো সরে গিয়ে খোশ মেজাজে গল্পো করতে করতে চলে যাচ্ছে। মুখের করুন ভাব মুহূর্তে উধাও। সব ব্যবসা। এদের জন্যই দেখা যাবে সত্যিকারের ক্ষুধার্ত ব্যক্তি খিদের জ্বালা মেটাতে দুটো টাকা কোথাও পাচ্ছে না।

রাতের খাওয়া দরকার। কিন্তু সাকি জানালো সে রাতে কিছুই খাবে না। ঢাকার খাবার সে খেতে পারছে না। উজ্জলেরও মনে হলো নুডুলস খাওয়ার পরেও মনে হচ্ছিলো ক্ষুধা রয়ে গেছে কিন্তু এখন সেটা অনুভব করছে না। রাস্তার পাশ থেকে দুটো হাঁসের সিদ্ধ ডিম কিনে নিলো। খেতে খেতে দুজনে হাঁটতে লাগলো। সাকি নাকি জীবনে এই প্রথম রাস্তা থেকে ডিম কিনে হাঁটতে হাঁটতে খাচ্ছে। সে খুশীতে টগবগ টগবগ করছে। উজ্জলের জন্য এ নতুন কিছু না। সে অন্তত হাজার খানেক বার রাস্তা থেকে ডিম কিনে খেয়েছে। গত শীতের দিকে লিভারে চর্বি জমায় সিদ্ধ ডিম খাওয়া কিছুদিনের জন্য বাদ দিয়েছিলো। এখন সেই চর্বি দূর হওয়ায় সে আবার ইচ্ছেমত খাওয়া শুরু করেছে।

হোটেলে ফিরে এসে দুজন শুয়ে পড়লো। দুজন দুই বিছানায়। সাকি বকবক করে নানা গল্প করছে। উজ্জ্বলের বেশ ঘুম পেয়েছে। তার ঘুমের ঝিমুনি চলে আসছে। পাশের বিছানা থেকে সাকি ডাকছে, "ভাইয়া, ও ভাইয়া, ঘুমালেন নাকি?"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×