ভূকম্পানুভূতি
২৬ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝাঁকুনি বা দুলুনির সাথে পরিচয় নতুন কিছু নয়। জীবনের নানাবিধ ক্ষেত্রে শারীরিক বা মানসিক ঝাঁকির শিকার হতে হয় প্রতিনিয়ত। ছোটবেলা দোলনায় বসে দোল খেতে ভালো লাগতো। তখন একটা বিশাল সমস্যা ছিলো। সবাই দোলনায় বসতে চাইতো। দোল দেওয়ার মানুষের বড় অভাব।
এর পর বাস ট্রেনের ঝাঁকুনি তো আছেই। প্লেনেও নাকি ঝাঁকুনি আছে। বাসের ঝাঁকুনি বিরক্তিকর হলেও ট্রেনের ঝাঁকুনি উপভোগ্য। অন্য রকম এক মাদকতা আছে। নৌকার দুলুনিও মন্দ লাগে না। অনেকের আবার ঝাঁকুনিতে পেটের নাড়ি উল্টে বমি আসে। পরিবেশ পরিস্থিতি তারা মুহুর্তেই বদলে দেয় মুহু;মুহু: ওয়াক ওয়াক শব্দে। বমি সংক্রামক!
আজ অফিসে বসে আছি। হঠাৎ মনে হলো আমি দুলছি। সামনের কম্পিউটারও দুলছে। পাশে বসা কলিগ বলছে তার মাথা ঘুরছে। দুজনের মাথা একসাথে ঘুরছে মানে এটা ভুমিকম্প। প্রথমেই মাথার মধ্যে হর্ষ বিষাদের মিশ্র প্রতিক্রিয়া হলো। পরক্ষণেই হতবুদ্ধি হয়ে গেলাম। আমাদের অফিস দোতলায়। তিন দিক থেকে বেরোনোর দরজা আছে। কোন দিক দিয়ে বেরোবো পথ পাচ্ছি না। মুহুর্ত বাদেই দুজন মিলে সব ফেলে দে ছুট। এক্কেবারে বাইরে। কোথায় পড়ে রইলো জুতো কে জানে।
আমার এই ক্ষুদ্র জীবনে আমি আগে কখনো এভাবে ভূমিকম্পের ঝাঁকুনি প্রগাঢ় ভাবে অনুভব করিনি। মাথার ভিতরটা এখনো দুলছে যেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন