somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদ নিয়ে মাতামাতি

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম প্রধান দেশসমূহে মদ একটি নিষিদ্ধ বিষয়। মদ নিয়ে প্রকাশ্যে মতপ্রকাশ এখানে ভালো চোখে দেখা হয় না। কিন্তু ইউরোপ আরেরিকার দেশসমূহে মদ নিয়ে মাতামাতি কম নয়। আজ আমি আপনাদেরকে মদ সম্পর্কিত মজার কিছু তথ্য দেবো।


মধ্য জার্মানির মোজেল নদীর উপত্যকায় আঙুরচাষ শুরু হয় রোমান আমলে, কাজেই মোজেল-কে জার্মানির সবচেয়ে পুরনো ওয়াইন তৈরির এলাকা বলা চলে৷ আঙুরখেতগুলো নদীতীরের খাড়াই পাহাড়গুলোর ঢালে৷ নীচে একটির পর একটি ওয়াইন তৈরির শহর বা গ্রাম, যেমন এখানে কখেম৷ এ’রকম একশো ওয়াইন তৈরির শহর আছে মোজেল উপত্যকায়৷

বোর্দো: শহর, এলাকা এবং ওয়াইন


পশ্চিম ফ্রান্সের একটি শহর৷ অ্যাটলান্টিক মহাসাগরের উপকূলের আবহাওয়া৷ বোর্দো এলাকার মাটিতে প্রচুর ক্যালসিয়াম থাকে চুনাপাথরের কারণে৷ বিশ্বখ্যাত বোর্দো রেড ওয়াইনের আঙুরগুলো এই পরিবেশে স্বচ্ছন্দে বাড়তে পারে৷ ছবিতে দেখা যাচ্ছে ফ্রান্সের প্রতীক মোরগটিকে, ‘শাতো লা ফ্রঁস’ ভিনিয়ার্ডের আঙুরখেতগুলোর উপর নজর রাখছে৷


জার্মান ওয়াইন রুট প্রতিষ্ঠা করা হয় আশি বছর আগে৷ আঠারো মিটার উঁচু ওয়াইন গেট তার সাক্ষী৷ ওয়াইন রুট যাবে প্যালেটিনেটের ভিতর দিয়ে, যা কিনা বিশ্বে রিজলিং ওয়াইন তৈরির সবচেয়ে বড় এলাকা৷ রিজলিং-কে বলা হয় ‘জার্মান ওয়াইনের রাজা’, সারা বিশ্বে এর কদর৷ ১৮৬৯ সালে যখন সুয়েজ ক্যানেল খোলা হয়, তখন তার ‘স্বাস্থ্যপান’ করা হয়েছিল প্যালেটিনেটের রিজলিং ওয়াইন দিয়ে৷


বার্গান্ডি ঠিক বোর্দোর মতোই একটি বিখ্যাত ওয়াইন - যেমন হোয়াইট, তেমনই রেড৷ প্রতিবছর নভেম্বর মাসে এই এলাকাতেই একটি নিলাম হয়৷ সেই নিলামে গতবছর এক পিপে ‘কর্তঁ-ব্রেসন্দ গ্রঁ ক্রু’ ওয়াইন বিক্রি হয়েছে দু লাখ বিশ হাজার ইউরো মূল্যে৷


বিশ্বে সবচেয়ে বেশি ওয়াইন তৈরি হয় ইটালি-তে৷ টাস্কানি অঞ্চল হল সেই ওয়াইন তৈরির কেন্দ্রবিন্দু৷ পাহাড়ি জমি, নরম আবহাওয়া মিলিয়ে কিয়ান্তি ক্ল্যাসিকো, ভিনো নোবিলে দি মন্তেপুলচিয়ানো, ব্রুনেল্লো দি মন্তালচিনো-র মতো ওয়াইন তৈরি করার পক্ষে আদর্শ স্থান৷ যে সাঙ্গিওভেজি আঙুর থেকে এই সব ওয়াইন তৈরি হয়, তা শুধু ইটালিতেই পাওয়া যায়৷


ডোরু উপত্যকার ঢালে যে ছোট্ট, মিষ্টি আঙুর ফলে, তা থেকে প্রখ্যাত পোর্ট ওয়াইনের ঘন, গাঢ় স্বাদটি আসে৷ পোর্ট আসলে খাওয়ার পরে খাওয়ার একটি ভারী ওয়াইন৷ তৈরি হবার পরে এই ওয়াইন ওক কাঠের পিপেয় পুরে পোর্ট শহরে নিয়ে যাওয়া হয়৷ ওকের ব্যারেলে সেই ওয়াইন রাখা থাকে অন্তত দু’বছর৷ ডোরু নদীর উপত্যকা বিশ্বের প্রথম সংরক্ষিত ওয়াইন এলাকা৷ ২০০১ সালে ডোরু ভ্যালিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়৷


স্পেনের রিয়খা অঞ্চলের বোডেগা ইসিওস ওয়াইনারি৷ ডিজাইন করেছিলেন স্থপতি সান্তিয়াগো কালাত্রাভা৷ সেডার কাঠের লম্বা বাড়িটার ঢেউখেলানো ছাদ অ্যালুমিনিয়ামের বড় বড় বার দিয়ে তৈরি৷ পুরোটা দেখে একটা সুবিশাল ওয়াইন পিপের কথা মনে হবে৷ ওক কাঠের পিপেতে আঙুর ফার্মেন্ট করার প্রথা শুরু হয় উনিশ শতকে৷ ‘ব্যারিকা’ নামধারী ওক কাঠের পিপেগুলো থেকেই রিয়খা ওয়াইন তার বিশেষ স্বাদটা পায়৷


টোকাই হাঙ্গেরির একটি শহর৷ আবার টোকাই একটি হোয়াইট ওয়াইন৷ টোকাই ওয়াইন তৈরির নিয়ম হল, এই ওয়াইনকে দশ বছর পিপেতে ‘ম্যাচিওর’ করতে হবে, অর্থাৎ ‘পাকতে’ হবে; পরে আরো পাঁচ বছর বোতলে৷ ফলে গোটা এলাকাটিতেই মাটির নীচে সুড়ঙ্গ করা আছে, যেখানে টোকাই ওয়াইন তার বিশেষ ফ্লেভার পায়৷


ওয়াইন ও ওয়াইন তৈরির দেবতা হলেন ডায়োনিসাস, জাতিতে গ্রিক৷ খ্রিষ্টজন্মের ষোলো শতাব্দী আগে থেকেই গ্রিকরা ওয়াইন তৈরি করছিল৷ সেই ওয়াইন ‘অ্যাম্ফোরা’ বা লম্বা-গলা পাত্রে রেখে, আলেপ্পো-র পাইন গাছের রজন ‘রেটসিনা’ দিয়ে সেই পাত্র সিল করা হতো৷ এর ফলে সেই ওয়াইন একটা বিশেষ ফ্লেভার পেতো৷ আজও গ্রিসের রেটসিনা ওয়াইন ফার্মেন্ট করার সময় তা’তে রজনের ছোট ছোট টুকরো দেওয়া হয়৷
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×