somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিহাইন্ড দ্য সিনঃ বইমেলায় বেস্টসেলার আউটরেজ

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ঘরে বসে Spoken English" বেস্টসেলার হওয়া পরবর্তী পাবলিক আউটরেজ স্বাভাবিক হলেও বইটা বেস্টসেলার হবার যথেষ্ট কারন রয়েছে বলে আমি মনে করি। না, বইটার রিভিউ দিচ্ছি না। শুধুমাত্র কিছু ইন্ডিকেটর নিয়ে স্বল্প আলাপ দিচ্ছি। প্রথমত দেশের একটা বিশাল জনসংখ্যা বিসিএস নামের একটা ড্রাগে আসক্ত। শিক্ষিত বেকারদের সংখ্যাটাও নেহাত কম না। চাকরির বাজারে টিকতে হলে হাইলি এফিশিয়েন্ট হতে হবে বলে কর্পোরেট ইনফ্লুয়েন্সাররা অলরেডি পরিষ্কার করে দিয়েছে। আর হাই এফিশিয়েন্ট হতে গেলে একজনকে বেশ কিছু দক্ষতা জানতে হয় যেটার মধ্যে ইংরেজি বলতে পারাও একটা। তাই এই টাইপের বইয়ের ডিমান্ড কখনই কম ছিলো না। আমার নিজের বাসায়ও র‍্যাপিডেক্সের একটা হলুদ রঙের স্পোকেন ইংলিশের বই ছিলো। তবে এই বইগুলার ট্রিটমেন্ট কখনই বইমেলায় বেস্টসেলার হবার মত ছিলো না।

অনেকেই বলে এখন আর হুমায়ুন আহমেদের মত সুপারমার্কেট রাইটার বাজারে নাই তাই মানুষ ফিকশন বা অন্যান্য মৌলিক সাহিত্য কিনতে চান না। কিন্তু সত্যি বলতে কান বন্ধ করলেও সাদাত হোসেন, মোহাম্মদ নাজিমুদ্দিন.... ইভেন আরিফ আজাদের মতো অনেকেরই বেশ নাম ডাক শুনা যায়। প্রবলেমটা আসলে লেখক না থাকা নয়, প্রবলেমটা মুলত মৌলিক সাহিত্যে সাধারণের অনিহা। স্কুল কলেজের শিক্ষার্থীরা গাইড বই গিলে নেয় ঠিকই কিন্তু একাডেমিক বাদে অন্য বই পড়তে কেউ তাদের উৎসাহ দেয় না। তার উপর "বড় হয়ে লেখক হতে চাই" আসলে কোন ক্যারিয়ার প্ল্যান না। এছাড়া "লেখকরা না খেয়ে মরে" টাইপ কথাগুলা কিন্তু প্রচন্ড মেইনস্ট্রিম।

বইমেলার বেস্টসেলারগুলো আগে মানুষ বিনোদনের জন্যই পড়তো। বিনোদনের মিডিয়াম এখন চেঞ্জ হয়েছে। ডিজিটাল কন্টেন্ট এর দিকে সবাই ঝুঁকেছে। প্রচারে প্রসারের নীতি আগেই ছিলো। এছাড়া আগের দিনের মত শিক্ষকগণের জনপ্রিয়তার মানদন্ড জনসাধারণ শুধুমাত্র সোশ্যাল রিফর্ম কিংবা গবেষণার কন্টেক্সটে রাখতে চান না, বর্তমানে তাদেরকে বিশাল মাত্রার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসও মেনটেইন করতে হয়। পড়ালেখার ডিজিটাল কনটেন্ট হওয়া হয়তো সময়ের দাবি, কিন্তু এই মিডিয়ামটার মনিটাইজেশন বা আর্থিক বিস্তারের বিবর্তন নিঃসন্দেহে অবাক করার মতোই।

নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি আছে, নাম হচ্ছে "দ্য সোশ্যাল ডিলেমা"। এই ফিল্মে একখানা ডায়ালগ আছে যা অনেকটা এমন, " যখন আপনি কিছু বিনামুল্যে পান তখন বুঝে নিবেন যে পণ্যটা আসলে আপনি নিজে৷" সোশ্যাল মিডিয়ায় শিক্ষাকে আপনি ফ্রি কনটেন্ট হিসেবে বিনামূল্যে পান, যেখানে সেম জিনিস শিখতে আপনাকে টিউশন নিতে হতে পারে। ফ্রি কন্টেন্ট নেবার পর একসময় দেখবেন একই শিক্ষক তার কিছু মার্চেন্ডাইজ বাজারে ছাড়ে৷ মার্চেন্ডাইজ হিসেবে বিভিন্ন পেইড অনলাইন কোর্স আর বিভিন্ন বইও বাজারজাত করতে দেখা যায়।

তাহলে এবার একটু চিন্তা করা যাক। আপনি একজন শিক্ষিত বেকার, আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে ইংরেজি বলতে পারার মত একটা বেসিক দক্ষতা শিক্ষা দিতে পারে নাই। মৌলিক সাহিত্য কে আপনি টাইম ওয়েস্ট হিসেবে দেখসেন কারন সবাই বলে লেখকরা না খেয়ে মরে। আজকে সকালে দেখলেন আপনার অনলাইন আইডল বিখ্যাত মোনাশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরিফ স্যার তার দশ লাখ ফলোয়ারের জন্য একটা বিশেষ স্পোকেন ইংলিশের বই বের করসেন যেটা নাকি চাকরি পেতে ম্যাজিকের মতো কাজ করে বলে শরিফ স্যার গ্যারেন্টি দিয়েছেন।

কি? কিনবেন না বইটা? নাকি মৌলিক সাহিত্য কিনবেন?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৩
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×