somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাদশী চন্দ্রিমা

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমাদের গল্প আমাদের ভুলে গেছে
কবিতারা চলে গেছে সাময়িক নির্বাসনে!


এই যে পথ
শেষ হয়েছে তোমার ঘরের দরজায়,
আমি তো আর বিপথে যেতে পারি না!


এখন রোজ সকালবেলায় দেরি করে উঠলেও সমস্যা নেই,
আমি জানি তোমাদের বারান্দায় আর কখনও তুমি থাকবে না।


প্রাপকের জায়গায় তোমার নাম,
প্রেরকের জায়গায় আমার ঠিকানা!
মাঝে তিন নটিক্যাল মাইল দূরত্ব;
প্রেমপত্র ছাড়া এটার কোন নাম নেই!


সকাল যদিও গুটিগুটি পা’য়ে দুপুরে হানা দেয়,
তুমি কি সন্ধ্যের আগে বিকেল ধরতে পারবে?


আমি ফিরছিলাম বিদ্যুৎহীন মুঠোফোন নিয়ে,
পান্থপথে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে স্কয়ার হসপিটাল।

সারা রাস্তা তোমাকে খুঁজেছি,
বরফশীতল বাতাস কেটে নিয়েছে নাক-মুখ!
সিগারেটের ফিল্টারে গিয়ে ঠেকেছে আগুন।
সকালে প্রথম সূর্যের সাথে সাথে শুনতে পেলাম-

“পৃথিবী এত সুন্দর কেন?”

কারণ আমাদের অতীত অনেক মধুর,
আমাদের স্মৃতি অনেক অনেক কান্নার!


তোমার কলম কি আমার নাম লিখতে ভুলে গেছে?
নাকি তোমার মুঠোফোন ডুবে গেছে স্বচ্ছ জলে?
তুমি আমাকে ভুলতে পারোনি,মুছতে পারোনি জানি;
তবে কি আমি বিচ্ছিন্ন হয়েছি জীবিতদের থেকে?


কায়ক্লেশে ভালোবেসে যাওয়া যায়,
আবেগকে ছুটি দেওয়া যায় ভরদুপুরে।

বইয়ের ভাজ থেকে আমাদের কষ্ট,
হঠাৎ প্রিয়জনের চিঠি হয়ে ঝরে পড়ে!


যুগের তলানি থেকে আমাদের যুগান্তরের আগমন,
কেবল ব্যস্ত ঘূর্ণিঝড়ের ক্লান্ত পৃথিবী কাঁদায় আজ!

১০
আলো আসছে,
এই খবর পৌঁছে যাচ্ছে অন্ধকারে!
আমাদের কর্মে,
আজ কেবল ব্যর্থতার বসতভিটা!

১১
অনেক কান্নার পর আকাশ এখন চুপচাপ।কিছুই বলার নেই যেন।হলদে আলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে আমাদের শহরতলি;সে খবর কি কেউ রাখে?যদি কাব্য-কবিতায় পেট নাই ভরে তবে আজ একটু শূন্যতার চর্চা করা যাক।

একরাশ অর্থহীন প্রলাপের পর আমরা আবার কিছু বলতে চাই!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×