বড় কাজের ছোট লিনাক্স, তাও আবার বহনযোগ্য!
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পোর্টেবলের দুনিয়ায় এখন সবই পোর্টেবল। আপনি ল্যাপটপ কাঁধে, মোবাইল পকেটে নিয়ে ঘুরতে পারেন, অপারেটিং সিস্টেম কেন পারবেন না? অভিজ্ঞ লিনাক্স ব্যবহারকারীরা হাসছেন আমার পোস্ট পড়ে। উবুন্টু ব্যবহারকারীরা মনেমনে ভাবছেন মায়ের কাছে মাসীর গল্প!!! উবুন্টুই তো পেনড্রাইভে ইন্সটল করা যায়। সবার কথাই ঠিক। কিন্তু পেনড্রাইভে ইন্সটল করা উবুন্টু কি আসলেই পোর্টেবল? পারবেন সব কাজ করতে ঐ উবুন্টু দিয়ে? মাল্টিমিডিয়া কোডেক? প্লাগইন? পেনড্রাইভে উবুন্টু অন্তত ১ গিগাবাইট জায়গা নেবে। বুট হতে প্রচুর সময় নেবে। সারাক্ষণ পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবে....
আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি। আমি যে লিনাক্স ডিস্ট্রোর কথা বলছি সেটি ১৯০মেগাবাইট মাত্র। কেডিই ডেস্কটপ। সব মাল্টিমিডিয়া কোডেক দেয়া আছে, আপনি DVD পর্যন্ত চালাতে পারবেন। অফিস সফটয়্যার আছে। ব্রাউজার আছে। বিটটরেন্ট ক্লায়েন্ট আছে। আর্কাইভ ম্যানেজার আছে। সিডি-ডিভিডি রাইটার আছে। সাধারণ ভাবে যা লাগে সবই আছে। দেখতেও খুব সুন্দর। আসাধারণ ফাস্ট। আমার ল্যাপটপে বুট নেয় মাত্র ১০ সেকেন্ডে। আপনার কম্পিউটারে যদি ৫১২ মেগাবাইট RAM থাকে তাহলে এটিকে আপনি RAM এ কপি করে নিতে পারেন। তাহলে আপনাকে আর পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবে না। আর টের পাবেন স্পিড কাকে বলে!!! যারা সব জায়গায় তো আর লিনাক্স পাব না, এই ভয়ে এখনও উইন্ডোজ ব্যবহার করেন তারা নিশ্চিন্তে উইন্ডোজ কে গুড বাই বলতে পারেন! ডিস্ট্টোটির নাম Slax. পাবেন
http://www.slax.org থেকে, অবশ্যই ফ্রী... স্কিনশট দেখুন কয়েকটা:
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন