somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার যুদ্ধে কোণঠাসা জামায়াত, সাহায্য নচ্ছিে তাদরে বন্ধু দশগুলোের

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইবার যোদ্ধা মুক্তাদির রহমান শিমুল ও শেখ আসমান জনকন্ঠকে বলেন, সাইবার যুদ্ধে জামায়াত শিবিরকে কোন ঠাসা করে দেয়া হয়েছে। এখন জামায়াত শিবির তাদের বন্ধুদেশ গুলোর সহযোগিতা নিয়ে বিভিন্ন অশ্লিল পোস্ট ও ছবি দিচ্ছে। এর মধ্যে পাকিস্তান ও তুর্কি সাইবার আর্মি তাদের বন্ধু হিসেবে কাজ করছে। ইন্দোনেশিয়ার জামায়াতে ইসলামও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিযেছে। কিন্তু কোন সহযোগিতাই তাদের কাজে লাগছে না। যখনই তারা কোন পোস্ট দিচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলোকে অন্ধকার করে দেয়া হচ্ছে। শাহাবাগ থেকে ছবি তুলে নিযে গিযে তারা সেই ছবিকে ফটোশপে বিকৃত করে ফেসবুকসহ ব্লগে পোস্ট করছে। আমরা ওই ছবি গুলোর পাশে আসল ছবি দিয়ে পোস্ট দিচ্ছি। এতে জামায়াত শিবিরের মিথ্যা পোস্ট প্রমাণিত হচ্ছে। ফলে সারা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা মিথ্যাচারকারী জামায়াত শিবিরের বিরুদ্ধে ক্রমাগত স্ট্যাটাস পোস্ট হচ্ছে। এতে আমাদের সহযোদ্ধার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আন্দোলনের শুরুর দিন থেকে ১৫তম দিন পর্যন্ত আমরা এক লাখের বেশি পোস্ট দিয়েছি। এই পোস্ট গুলো থেকে গোটা দেশ জেগে উঠেছে। জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবি জোরালো হয়েছে। তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো বর্জন করা শুরু করেছে দেশের মানুষ। আমাদের সঙ্গে সারাদেশ থেকে ৬০ হাজার সাইবার যোদ্ধা একযোগে কাজ করে যাচ্ছে। আমজনতার ব্যানারে এই সাইবার যোদ্ধারা কাজ করে যাচ্ছে।
সাইবার যোদ্ধারা একটি নোটিস পোস্ট করেছে। ওই নোটিসে লেখা হয়েছে, প্রিয় সাইবার সহযোদ্ধারা আমরা যদি আমাদের দাবির সপক্ষে আগামী ১৫ মার্চ এক লাখ পিটিশন দাখিল করতে পারি। তবে হোয়াইট হাউস থেকে এই আন্দোলন সংক্রান্ত একটি বিবৃতি চাই-যা বিশ্ব মিডিয়া আমাদের জন্য ইতিবাচক প্রভাব হিসেবে কাজ করবে। ফলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে। এ জন্য প্রয়োজন একটি সচল ইমেইল ঠিকানা। সকলের সর্বাত্মক সহযোগিতা করছি।-সাইবার যোদ্ধা।
শাহবাগ প্রজন্ম চত্বরে মানুষের সমুদ্র থাকছে সব সময়। তারুণ্যের চেতনায় মুখরিত পুরো শাহবাগ। সবার চোখে-মুখের অভিব্যক্তি জানান দিচ্ছে অদম্য স্পৃহার। তরুণ প্রজন্মের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে- কারন তারা এই জাগরণকে ভয় পায়। খেয়াল করে দেখবেন, মানুষ যে জিনিসটা ভয় পায়, সেটা নিয়েই হাসি মশকরা করে মনের ভয় দূর করতে চায়। এটা কোন কটাক্ষ বা ঠাট্টা করার আন্দোলন নয়। এখান থেকে বিজয় সূচিত হবেই। আর এই বিজয়ের মাধ্যমে দেশ থেকে জামায়াত শিবির নামক দৈত্য-দানবের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মৃত্যু ঘটবে। আমরা এই ফসল নিয়েই ঘরে ফিরব।
সাইবার যোদ্ধারা হুঁশিয়ার করে বলেন, ফেসবুকে কিছুদিন নতুন বন্ধু যোগ করা থেকে বিরত থাকুন। কেননা জামাত শিবিরের ছদ্মবেশী লোকজন আপনাদের বন্ধু সেজে ফেসবুকে ঢুকে পড়ছে, আপনার সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এবং সুযোগ মতন তারা কিন্তু ঠিকই সেইসব ব্যবহার করবে। এদের প্রোফাইলগুলো এভাবেই সাজানো যে দেখলেই বোঝা যাবে। একই সঙ্গে প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে সতর্ক হবার আহবান জানানো হয়েছে। প্রজন্ম চত্বরের আন্দোলনের আপডেট সঙ্গে সঙ্গে ইংরেজীভাষীদের মাঝে পৌঁছে দিতে পেজ খোলা হয়েছে। বিদেশে অবস্থানকারী ভাইয়েরা এই পেজটি শেয়ার করে বিদেশীদের মধ্যে প্রমোট করুন। বিশ্ববাসীকে জানিয়ে দিন শাহবাগ চত্বরের তাৎক্ষণিক আপডেট ‘শাহবাগে সাইবার যুদ্ধের’ খবর। এতে বিশ্ব বিবেক জাগ্রত হবে। বিশ্ব মিডিয়াও আমাদের পক্ষে নিউজ দেবে।
সাইবার যোদ্ধা বলেন, শাহবাগ আন্দোলনকে বার বার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। টাকার জোরে তারা বিশ্ব মিডিয়াকেও নানাভাবে প্রভাবিত করছে। এই মিথ্যাচারকে প্রতিহত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। শাহবাগে আগত বিদেশী মিডিয়ার সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়, টাকার কাছে বিক্রি না হযে সত্য প্রকাশ করুন। জাতি আপনাদের স্মরণে রাখবে।
সাইবার যোদ্ধারা আরও একটি আহবান জানিয়েছেন, জামায়াতীরা অপপ্রচারের মাধ্যমে কোরানঅবমাননার ভুয়া সংবাদ প্রচার করে দেশে দাঙ্গা ছড়ানোর নীল নকশা অনুযায়ী কাজ করছে। এসব পেজ ভুলেও লিঙ্ক অথবা শেয়ার করবেন না। দেশে সাইবার ক্রাইম মনিটর কমিটি গঠন করা হয়েছে। আপনার এ্যাকাউন্টটি সব সময় নজরদারিতে আছে। আপনার লিংক অথবা শেয়ার দেশে সা¤প্রদায়িক দাঙ্গা ছড়ালে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়টি মাথায় রেখে লিঙ্ক বা শেয়ার করবেন।
সাইবার যোদ্ধারা মঙ্গলবারও জামায়াত পরিচালিত প্রতিষ্ঠানগুলো বর্জন করার আহ্বান জানিয়েছে। দেশবাসী এই আহ্বানে বিপুল সাড়াও দিয়েছে। ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন জেলায় টাকা তোলার হিড়িক পড়েছে। বেশ কয়েকটি জেলায় ইসলামী ব্যাংকের বুথ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। জামায়াতের ৪৯টি প্রতিষ্ঠান সাইবার যোদ্ধা এখন পর্যন্ত চিহ্নিত করেছে।
ব্যাংক বীমা ॥ ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।
সংবাদমাধ্যম ॥ নয়া দিগন্ত, সংগ্রাম, দিগন্ত টেলিভিশন, সোনার বাংলা অনলাইন।
কোচিং সেন্টার ॥ ফোকাস, রেটিনা, কনক্রিট, এক্সিলেন্ট, প্রবাহ, অপটিমাম, সৃষ্টি কোচিং সেন্টার, সাকসেস, রেডিয়াম, ইনডেক্স।
চিকিৎসা প্রতিষ্ঠান ॥ ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ফার্মা, ইসলামী ব্যাংক হাসপাতাল, ফুয়াদ আল খতিব মেডিক্যাল ট্রাস্ট।
ব্যবসায়ী প্রতিষ্ঠান ॥ কেয়ারী সিন্দবাদ, মেট্রো শপিং সেন্টার, কোরাল রিপ, মিশন ডেভেলপারস, ইন্টিমেট হাউজিং, সোনারগাঁও হাউজিং, লালমাটিয়া হাউজিং, সিলভার ভিলেজ হাউজিং, ওয়ান সিটি ও অবসর সিটি।
বাস সার্ভিস ॥ গ্রীন লাইন, পাঞ্জেরী, আবাবিল, অনাবিল ও ছালছাবিল সার্ভিস।
শিক্ষা প্রতিষ্ঠান ॥ নর্দান ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি, এশিয়া ইউনিভার্সিটি, স্উাথইস্ট ইউনিভার্সিটি, ইসলামী ব্যাংক বাংলাদেশ টেকনোলজি কলেজ, গ্রীন ইউনিভার্সিটি ও লাইসিয়াম কিন্ডারগার্টেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি, মানারাত বিশ্ব বিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।
ডেভেলপার প্রতিষ্ঠান ॥ কোরাল রীফ মিশন ডেভেলপারস, আবাসন সিটি, লালমাটিয়া হাউজিং ও ওয়ান সিটি, সিলভার ভিলেজ হাউজিং।
বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ফোকাস কোচিং সেন্টার, মেডিক্যাল কোচিং সেন্টারে ভর্তির জন্য রেটিনা কোচিং ও প্রকৌশলে ভর্তির জন্য কনক্রিট কোচিং সেন্টার পরিচালনা হয়। কোচিংয়ে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি দলীয় আদর্শের বই সরবরাহ করা হয়। কর্মীদের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির জন্য ১৯৮০ সালে রেটিনা কোচিং সেন্টার প্রতিষ্ঠা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে কনটেস্ট, খুলনা বিশ্ববিদ্যালয়কে ঘিরে রেডিয়েন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ঘিরে সোনালিকা, ইসলামী বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাকসেস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘিরে রেডিয়াম কোচিং সেন্টার। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন নামীদামী কলেজকে ঘিরে গড়ে তোলা হয় কনসেপ্ট কোচিং সেন্টার।
সাইবার যোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা প্রতিষ্ঠানগুলো এক এক করে বর্জন করছেন। আমাদের কাছে অনেক পোস্ট এসেছে জামায়াতীদের প্রতিষ্ঠান বর্জনের।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×