যদি চাইতাম
তমাকে একটু একটু করে লুটতে পারতাম
যদি চাইতাম তোমার সমস্ত অঙ্গ খুড়ে খুড়ে
বুনতে পারতাম নেশার বীজ
যদি চাইতাম
তোমার সমস্ত যৌবনে, পৃথিবীতে
আমার নাম লিখে দিতাম, প্রিওতমা
তোমার অভ্যন্তরে ধীরে ধীরে জন্ম নিত
আমার ভবিষ্যৎ
এমনতো করিনি আমি
তোমাকে ভালবাসি, স্বভাবতোই তোমার
মঙ্গল কামনা করেছি প্রতিদিন
তোমার কল্যাণে, এক হাতে অম্রিত রেখে পান করতে পারি
অন্য হাতের বিষের পেয়ালা
তোমার সুখে আমিও বিসর্জন দিতে পারি
সমস্ত সুখ, এই ধরিত্রির
অথচ
আমিই নাকি সেইজন
তোমাকে দেবো সীমাহীন দুঃখ, আমিই সেইজন
ভাসাবো সাগর মহাসাগর অতলে !
------- বন্ধুগণ, দীর্ঘ দিন পর এই অভিমান আসাকরি ভাল লাগবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

