নিবেদন- কায়কোবাদ
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
আঁধারে এসেছি আমি
আধারেই যেতে চাই !
তোরা কেন পিছু পিছু
আমারে ডাকিস্ ভাই !
আমিতো ভিখারী বেশে
ফিরিতেছি দেশে দেশে
নাহি বিদ্যা, নাহি বুদ্ধি
গুণ তো কিছুই নাই !
২
আলো তো লাগে না ভাল
আধারি যে ভালবাসি !
আমিতো পাগল প্রাণে
কভূ কাঁদি, কভূ হাসি !
চাইনে ঐশ্বর্য-ভাতি, চাইনে যশের খ্যাতি
আমিযে আমারি ভাবে মুগ্ধ আছি দিবানিশি !
৩
অনাদার-অবজ্ঞায়
সদা তুষ্ট মম প্রাণ,
সংসার-বিরাগী আমি
আমার কিসের মান ?
চাইনে আদর স্নেহ, চাইনে সুখের গেহ
ফলমূল খাদ্য মোর
তরুতলে বাসস্থান !
৪
কে তোরা ডাকিস মোরে
আয় দেখি কাছে
কি চাস আমার কাছে
আমি যে ভিখারী হায় !
ধন নাই, জন নাই,, কি দিব তোদেরে ভাই,
আছে শুধু ‘অশ্রু-জল’
তোরা কি তা নিবি হায় !
৫
শোকে তাপে এ হৃদয়
হয়ে গেছে ঘোর কালো ;
আঁধারে থাকিতে চাই
ভাল যে বাসিনে আলো !
আমি যে পাগল কবি, দীনতার পূর্ণ ছবি,
সবি করে ‘দূর ‘দূর’
তোরা কি বাসিস্ ভাল ?
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫

৷
বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে
নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।
অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী
বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি।
আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান
হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।
© রফিকুল...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,...
...বাকিটুকু পড়ুন