একটি বিষয়ে আমার মাথা একেবারে কাজ করে না। মানুষ কেন সব জেনেও সিগারেট খায়।সিগারেট বা বিড়ি খেলে ক্যান্সার, হৃদরোগসহ আরও অনেক জটিল ওকঠিন অসুখ হতে পারে, যা সিগারেটের গায়ে সুন্দর করে ছবিসহ লেখা আছে। এছাড়া দুর্গন্ধ ও অর্থ অপচয় তো বোনাস হিসেবে থাকবেই। একজন মানুষ দিনে ১০ টি সিগারেট খেলে তার দৈনিক সিগারেটের পিছনে ব্যয় হয় ৪০ থেকে ৫০ টাকা। তাহলে তার মাসিক যায় ১২০০ থেকে ১৫০০ টাকা। ১ বছরে মোট ব্যয় দাড়ায় ১৪৪০০ থেকে ১৮০০০ টাকা। ১৪৪০০ হিসেবে ৪০ বছরে হয় ৫,৭৬,০০০ টাকা। এবার ভাবুন আপনি কত টাকা অপচয় করেছেন,? যদি আপনি চিন্তা করেন তাহলে আমি নিশ্চিত,আপনি বিস্মিত না হয়ে পারবেন না। আর এই বিড়ি বা সিগারেট এর কোন উপকাড়িতা আমার জানা নেই। কারও জানা থাকলে জানাবেন। আর একটা বিষয় আমাকে ভাবায় তা হল,যদি এর কোন উপকার বা গুন না থাকে তাহলে ধুমপান যুগের পর যুগ চলে আসছে কীভাবে,? এর কারন হিসেবে লোকমুখে প্রচলিত একটা কথা বলতে পারি। যখন সিগারেট প্রথম তৈরি করা হল,যে তৈরি করল তার মধ্যে একজনের জিজ্ঞাসা হল সিগারেট বা বিড়ি খেলে ক্যান্সার সহ মারাত্মক অসুখ হতে পারে( যা সিগারেট এর গায়ে ছবি সহ লেখা)। তাহলে আমাদের এই সিগারেট কীভাবে চলবে বা লোকে খাবে কেন,? এর উত্তরে তার পার্টনার এর যুক্তি ছিল, আমার দেশের ১৬ কোটি মানুষ। এর মধ্য পাগলা স্বভাব বা চিন্তাহীন লোক যদি ১ কোটি থাকে, তাহলে দিনে একটি করে সিগারেট খেলে আমার দৈনিক বিক্রয় হবে ১ কোটি সিগারেট। বড়ই জটিল যুক্তি। আমার মনে হয় এভাবে দিনের পর দিন এই বিড়ি সিগারেট চলে আসছে। সর্বশেষ হল, ধুমপান বিষপান। আসুন আমরা ধুমপান বর্জন করে সুন্দর জীবন গড়ি। ভুলত্রটি মার্জনীয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



