somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখের ভাষা , মায়ের ভাষা

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা শহীদদের মহান আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত ফেব্রুয়ারি মাস।
১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতির দাবিতে আন্দোলনের দাবানল।
১৯৪৮ সালে পাকিস্তান অর্জিত হবার পর দেখা যায় মোট জনসংখ্যার শতকরা ৫৬ ভাগের আবাসভূমি পূর্ববঙ্গ এবং তাদের মাতৃভাষা বাংলা।
এর বিপরীতে প্রায় দুই হাজার কিলোমিটার দূরবর্তী পশ্চিম পাকিস্তান বহু ভাষাভাষীর এলাকা এবং শতকরা মাত্র ৫ জনের মাতৃভাষা উর্দু।
এদিকে ১৯৪০ সালে লাহোর প্রস্তাবকে কেন্দ্র করে আমাদের দেশের বুদ্ধিজীবী-রাজনীতিবিদরা ধারণা পোষণ করেছিলেন, পূর্ব বাংলা একটি ‘স্বতন্ত্র' ও ‘স্বশাসিত' রাষ্ট্র হবে।
তাই নতুন রাষ্ট্রের চরিত্র এবং নিজস্ব মাতৃভাষা বাংলাকে নিয়ে ছিল চিন্তা-ভাবনা।
১৯৪৭ সালে লাহোর প্রস্তাবের চেতনায় পাকিস্তান প্রতিষ্ঠা পায়নি বলে স্বতন্ত্র বাংলা বা স্বশাসিত পূর্ব পাকিস্তানের স্বপ্ন ভেঙ্গে যায়।
এ প্রেক্ষিতেই বাংলা ভাষা সমস্যার উদ্ভব হয়। ঊনিশ শ' সাতচল্লিশের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার আগেই আলীগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জিয়া উদ্দিন আহমদ প্রথম ভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন।
তিনি ওই বছর জুলাই মাসে মন্তব্য করেন, ‘উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা উচিত।'
এ ধরনের বক্তব্যের প্রতিবাদে যিনি অগ্রসেনানীর ভূমিকায় অবতীর্ণ হন তিনি জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ।
কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় তিনি স্বনামে একটি নিবন্ধ লিখেন, যার শিরোনাম-‘পাকিস্তানের ভাষা সমস্যা।'
ড. মুহাম্মদ শহীদুল্লাহ রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলার দাবিকে অগ্রগণ্য উল্লেখ করে বলেন, ‘যদি এরপরও অন্য কোন ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার প্রশ্ন আসে, শুধু তাহলেই উর্দুর কথা চিন্তা করা যেতে পারে।'
সে সময় তার এই দূরদর্শী ও সাহসী বক্তব্য এ দেশের শিক্ষিত ও বুদ্ধিজীবী মহলে দারুণ আলোড়ন সৃষ্টি করে।
সত্যি বলতে কি, পূর্বাঞ্চলের আমাদের সহস্রাধিক বছরের বঙ্গীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারা তাহজীব ও তমদ্দুনের দ্রুত রূপান্তর ঘটাতে হবে এমন মানসিকতাই কাজ করেছিল লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে।
সে জন্যেই তারা উর্দুর বিরোধিতা করে আসছিল ইংরেজ আমল থেকেই। দীর্ঘদিনের চাপা ক্ষোভ থেকেই একুশে ফেব্রুয়ারীতে ছাত্র জনতার মিছিল হয়।
যে মিছিল ই ভিত্তি সৃষ্টি করে মাতৃভাষা প্রতিষ্ঠার।
কিন্তূ তার জন্য হারাতে হয়েছে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের, তাজা প্রাণের বিনিময়ে অর্জন করতে হয়েছে আমাদের দাবি।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×