বাংলাদেশ দলকে প্রশংসায় সিক্ত করেছেন, শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সেরা খেলোয়াড় শহীদ আফ্রিদি । আর আফ্রিদি বাংলাদেশকে এমন স্বীকৃতি দিলেন উচ্চস্বরে! এশিয়া কাপ সঙ্গে নিয়ে পাকিস্তান দলের সঙ্গে শুক্রবার রাতে দেশে ফিরেছেন এ অলরাউন্ডার। নিজ শহর করাচিতে পৌঁছে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে আফ্রিদি বলেন, ‘মনে হচ্ছিল আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলছি। দল হিসেবে বাংলাদেশ পরিপক্কতা পেয়েছে বেশ। কঠিন লড়াই শেষে শিরোপা জয়ে আমাদের আনন্দটাও ছিল অন্যরকম।’ করাচি এয়ারপোর্টে এসময় আফ্রিদিকে ঘিরে ভক্তদের সমাবেশে পরিবেশ ছিল কোলাহলপূর্ণ। এতে সংবাদকর্মীরা আফ্রিদির বক্তব্য ঠিকমতো শুনতে পাচ্ছিলেন না। অগত্যা গলা চড়িয়ে চিৎকার করেই আফ্রিদি বলেন বাংলাদেশের প্রশংসায় কথাগুলো। বাংলাদেশের পারফরমেন্সের উন্নতি কারণ বিশ্লেষণ করেছেন পাকিস্তানের হয়ে রেকর্ড ২৯বার ম্যাচসেরা পুরস্কার জয়ী এ ক্রিকেটার। বলেন, আমি মনে করি সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ তাদের জাতীয় দলের নৈপুণ্য বাড়াতে কাজ করেছে। ওই আসরে খেলে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। মাঠে পারফরমেন্সে এসেছে লড়াকু মনোভাব।’ আফ্রিদি বলেন, "আমাদের উন্নতি করার মতো বেশ কিছু জায়গা রয়েছে। আর সেগুলো শুধরে নিতে, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ক্রিকেট আয়োজনের প্রয়োজন মনে করছি। যেমন আইপিএল ও বিপিএল খেলে তাদের ক্রিকেটারদের অর্জনটা চোখে পড়ছে স্পষ্টই।"
এদিকে শহিদ আফ্রিদি করাচিতে হঠাৎই মুখোমুখি হলেন অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। ভক্তদের উচ্ছৃঙ্খলতা ও বাড়াবাড়ির কারণে একজনের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আফ্রিদির তিন বছরের শিশুকন্যা। তা দেখেই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। দ্রুত এক তরুণের দিকে তেড়ে যান আফ্রিদি এবং কয়েকটি ঘুষি মেরে বসেন। পরে অবশ্য এ জন্য দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের এ অলরাউন্ডার। হঠাৎ এ ঘটনায় স্তব্ধ হয়ে গেছে সবাই। আফ্রিদি নিজেও। পরে দুঃখ প্রকাশ করে বলেন, 'জানি, আমি ভুল করেছি। এ ক্ষেত্রে মেজাজ নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল। কিন্তু যখন দেখলাম আমার তিন বছরের শিশুকন্যা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছে তখন নিজেকে সামলাতে পারিনি।' আফ্রিদির ভাই বলেন, 'সমর্থকরা আবেগপ্রবণ হন। কিন্তু যারা এমন উচ্ছৃঙ্খল আচরণ করেন তাদের আমি ভক্ত বলি না। শহিদ কখনোই কোনো ভক্তকে এভাবে আঘাত করতে পারে না।'
সুত্র:
সুত্র১:
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১২ ভোর ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




