somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুতা কেটে হারিয়ে গেল আমার প্রিয় ঘুড়ি

০৮ ই মার্চ, ২০২৪ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ একটা লাইন দেখে মনে হলো লেখাটা আগেও পড়েছি কিন্তু আজকেই ভালো লাগলো, হয়তো নিজের সাথে মিলে গেছে, “আগে ১ টাকায় ৫টা চকলেট পাওয়া যেত আর এখন ৫ টাকায় ১টা, মাঝখানের এই সময়ে আমরা বুড়ো হয়ে গেছি”।

আমাদের বাড়ির দক্ষিণ দিকে প্রচুর জমি ছিল (নিজেদের না)। বর্ষাকালে কখনো পানি থাকতো অথবা ধান চাষ করা হতো। পানি থাকা অবস্থায় বাঁশের ১ফিট সাইজের কঞ্চিতে বরশি লাগিয়ে পানিতে রেখে আসতাম সন্ধ্যায়, পরদিন সকালে গিয়ে দেখি মাছ ধরে আছে। পানি যখন শুকিয়ে যেত আর ধান কাটা হতো তখন বিশাল এলাকাজুড়ে আমাদের দৌড়াদৌড়ি চলতো।

খেলাধুলায় আমি কখনো পারদর্শী ছিলাম না। বাড়ির পাশের বন্ধুরা লেখাপড়া করতো না তাই তাদের সাথে খেলা বারণ। তারপরও লুকিয়ে চুরিয়ে ওদের সাথেই থাকতাম। বন্ধুদের মধ্যে বাবু ছিল ঘুড়ি উড়ানোয় ওস্তাদ। সুতা কিভাবে মাজন করতে হয় তার তরিকা ওর নখদর্পণে। এক বড়ভাই ছিল যে আবার ঘুড়ি বানানোয় ওস্তাদ। বিভিন্ন এলাকা থেকে ছেলেরা কিনতে আসতো। এক কালার ঘুড়ি ১৫ পয়সা, দুই কালার ২৫ পয়সা আর চার কালার ৩০ পয়সা। বাবুরা যখন ঘুড়ি উড়াতো তখন আমি তাদের সাথে সাথে থাকতাম, মাঝে মধ্যে একটু ধরতে দিত, কিছুক্ষণ সুতা ছাড়তাম আবার একটু পেঁচতাম কিন্তু বেশিক্ষণ আমার হাতে থাকতো না কারণ অন্যরা আবার কাটাকাটি করার জন্য এগিয়ে আসতো। এভাবে ঘুড়ি উড়ানোর প্রতি একটা তীব্র নেশা তৈরি হলো কিন্তু ঘুড়ি কেনার পয়সা নাই আবার সুতাও কিনতে হবে। কি আর করা, দোকান থেকে রঙিন কাগজ কিনে আনলাম। নিজেদের বাঁশঝাড় ছিল তাই টুকরা বাঁশ বাড়িতেই ছিল। সেটা দিয়ে বানালাম নাটাই, আর চিকন করে দুটি তারের মতো স্টিক দিয়ে ঘুড়ি বানালাম। সুতা কিভাবে যোগাড় হয়েছিল মনে নেই এখন, হয়তো বাসাতেই ছিল।

সুতার গুটি থেকে সব সুতা নাটাইয়ে তুলে নিলাম এবার ঘুড়িতে সুতা লাগিয়ে রেডি করে রাখলাম। বিকালে যখন বের হই তখন মনে হচ্ছে যুদ্ধ জয় করতে চলেছি। সেদিন ঘুড়ি উড়ানোর জন্য দারুন বাতাস ছিল। বন্ধুদের গর্বকরে দেখিয়ে উড়িয়ে দিলাম ঘুড়ি। তারপর ঘুড়ি উড়ছে আর উড়ছে, আমি সুতা ছাড়ছি, একটু ধরে রাখি আবার ছাড়ি। ঘুড়ি উড়ছে নাকি আমি উড়ছি বুঝতে পারছি না, কিযে আনন্দ, কিযে সুখ! আমি আরো উঁচুতে যেতে চাই, আমি আরো সুতা ছাড়ছি। একটা সময় নাটাই হাতের মধ্যে দোল খেলো, চেয়ে দেখি সুতা শেষ। সর্ব্বোচ্চ উপরে উঠেছে আমার ঘুড়ি এই তৃপ্তি অনুভব করতে না করতেই দেখি কুট করে গোড়া থেকে সুতা ছিঁড়ে ঘুড়িটা উড়ে যাচ্ছে সাথে আমার হৃদয়টা।


Picture
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৪ রাত ১:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×