আমি ছেড়েছি কিন্তু সে তো আমায় ছাড়ছে না
০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টের বক্তব্য বেশি নয় তাই একটা গল্প দিয়ে শুরু করি।
শহরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ার কারণে একরাতে দুই মহিলা পুলিশের ডিউটি পড়লো। ডিউটিরত অবস্থায় দুজন একসাথে বিভিন্ন দিকে টহল দিচ্ছে। রাত যখন একটু বেশি তখন খেয়াল করে সামনে অন্ধকারাচ্ছন্ন গলির মাথায় চোরের মতো একজন উঁকিঝুকি দিচ্ছে। পুলিশ দুজন বুদ্ধি করলো গলির দুই মাথা দিয়ে দুজন ঢুকে চোরকে পাকড়াও করবে। যা ভাবা তাই কাজ, একজন চোরকে ধাওয়া দিয়ে গলির ভিতর অনেক দূর পর্যন্ত গেছে কিন্তু চোর বা কলিগ পুলিশের কোন পাত্তা নাই। একা একা অন্ধকারে ভয় পাচ্ছে তাই কলিগের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে ওকে ধরতে হবে না ছেড়ে দিয়ে চলে আয়। তখন অপর প্রান্ত থেকে উত্তর আসে আমি ছেড়েছি কিন্তু সে তো আমায় ছাড়ছে না।
বর্তমান সময়ে মোবাইল কোম্পানী থেকে বিভিন্ন ধরণের এস.এম.এস আসে। আপনি কাজে ব্যস্ত, টুং টুং, ভাবলেন প্রয়োজনীয় কিছু কিন্তু খুলে দেখলে অফার সংক্রান্ত এস.এম.এস। একটা সময় এস.এম.এস ব্লকার ব্যবহার করতাম, পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য দিকনির্দেশনাসহ একটি এস.এম.এস আসে বিটিআরসি থেকে। দিকনির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়ার পর সমস্যা সমাধান হয়েছে কিন্তু বিটিআরসি’র এস.এম.এস আসা বন্ধ হচ্ছে না।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুন