টেলিটক প্রথম যখন বাজারে আসে তখন জনগনের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুলিশের পিটুনি খেয়ে অতি কাঙ্খিত টেলিটকের সীম সংগ্রহ করেছিল। দেশের টাকা দেশে রাখুন এই স্লোগানে উদ্দিপ্ত হয়ে সবাই হুমড়ি খেয়ে পড়েছিল। কিন্তু বাস্তবে কি পেলাম আমরা? কিছুই না! সেকেলে ধ্যাণ ধারনার কিছু আমলা ও সরকারী মাল দরিয়া মে ঢাল এই গোছের কিছু কর্মকর্ত কর্মচারী যেন উঠেপরে লেগেছিল কি ভাবে লাভজনক টেলিটক খাতটিকে অলাভজনক করা যায়। তার সংগে বিদেশী মোবাইল কোম্পানী গুলোর ফন্দিফিকির তো ছিল নিত্য সংগী। নিন্দুকেরা বলে -বিদেশী মোবাইল কোম্পানী গুলো নাকি নিয়মিত মাসোহারা দিত টেলিটকের উর্ধতন কর্মকর্তা ও টেকনিশিয়ানদের যাতে করে সরকারী এই প্রতিষ্ঠানটিকে তাদের প্রতিদন্দী না হতে পারে। বিদেশী মোবাইল কোম্পানী গুলো ঠিকই বূঝতে পেরেছিল যদি টেলিটক ঠিক ভাবে কাস্টমার সার্ভিস দেয় তাহলে তাদের ঠাঁই হবেনা এদেশে যার ফলশ্রুতিতে তাদের এই হীন অপকর্ম। বাদদিলাম নিন্দুকের কথা।
টেলিটকের বর্তমান যে অবস্থা তাতে সবারই প্রশ্ন টেলিটকের থ্রীজি সার্ভিস ঠিক ভাবে পাওয়া যাবে তো? যেখানে টেলিটক নাম্বার থেকে বিশেষ করে গ্রামীন কোন নাম্বারে একবারে কোন কল ঢুকানো যায় না কয়েক বার চেষ্টা করার পর কল ঢোকে। আবার টেলিটক থেকে টেলিটকে কল করলে ভয়েস মেসেজ আসে আপনি ভুল নাম্বারে কল করেছেন ইত্যাদি ইত্যাদি।
সর্বোপরি জনগনের এখন একটাই ভাবনা টেলিটকের থ্রীজি সার্ভিস ঠিক ভাবে পাওয়া যাবে তো? যদি যায় তাহলে আমাদের দেশে যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলেই সবার প্রত্যাশা।
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।