কি করে সম্ভব? ছদ্মবেশে ৫২ বছর!
৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিভিন্ন সময় বিভিন্ন কাজে মানুষকে ছদ্মবেশ ধরতে হয়। তাই বলে কি ৫২ বছর ছদ্মবেশে থাকা যায়! হ্যাঁ, এই বিস্ময়কর কাজটি করেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত একজন মহিলা। তিনি সেনাবাহিনীতে ৫২ বছর চাকরি করেছিলেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, তিনি যে মেয়ে মানুষ এটা কেউ জানত না। সর্বক্ষণ পুরুষের বেশে থাকতেন তিনি। পুরুষের বেশ ধরেই সেনাবাহিনীর চাকরিতে ঢুকেছিলেন এবং সুদীর্ঘ ৫২ বছর ধরে নিজের সত্যিকার পরিচয় গোপন রাখতে সক্ষম হয়েছিলেন। তিনি হলেন, ড. জেমস ব্যারী। জন্ম ১৭৯৫ সালে এবং মৃত্যু ১৮৬৫ সালে। তার আরও পরিচয় ছিল, তিনি ছিলেন স্কটল্যান্ডের তৎকালীন লর্ডের নাতনি। ছোটবেলায় তার জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা থেকেই তিনি এ ধরনের আত্দগোপন করে থাকার সিদ্ধান্ত নেন। প্রতিজ্ঞা করেন তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন পুরুষের ছদ্মবেশে থাকবেন। আর এভাবেই ১৮১৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে নিজের নাম-পরিচয় পাল্টিয়ে চাকরি নেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমারী। স্বভাবের দিক দিয়ে ছিলেন ভয়ানক বদমেজাজি। আবার ভালো মুষ্টিযোদ্ধা। সবার উপরে তিনি ছিলেন একজন অভিজ্ঞ ডাক্তার। তিনি তার নিজের পরিচয় এমন নিখুঁতভাবে গোপন রেখেছিলেন যে, সেনাবাহিনীতে অন্য লোকেরা তো দূরে থাক তার যে একজন গৃহভৃত্য ছিল, যে ছিল তার সুদীর্ঘ পঞ্চাশ বছরের সঙ্গী। সেও কখনো বুঝতে পারেনি তার মনিব কি ছিলেন। তার সত্যিকার পরিচয় ধরা পড়ে মৃত্যুর পর। মৃত্যুর পরই সবাই জানতে পারে ডা. জেমস ব্যারী ছিলেন একজন নারী। মৃত্যু পর্যন্ত জেমস ব্যারী পেরেছিলেন তার প্রতিজ্ঞা করা ছদ্মবেশ ধরে রাখতে। এক বছর নয়, দুই বছর নয়, ৫২ বছর ছদ্মবেশ ধরে রাখা সত্যিই এ এক কঠিন কাজ।
জানতে হলে :
এখানে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন