রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটরে উন্নতি কি সম্ভব? ২২/১০/২০১২ তারিখ রাত ১০টায় মেসেজ পেলাম ৫০০টাকার বিনিময়ে থ্রিজিতে আপগ্রেড করার। ২৩/১০/২০১২ তারিখে প্রায় সাড়ে ৩টায় থ্রিজি লিখে মেসেজ পাঠালাম। বেশ ভাল কথা সংগে সংগে ফিরতি মেসেজ জানান দিল ৭২ ঘন্টার মেধ্যে আপগ্রেড করে আবারো মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন অপেক্ষার পালা ৭২ ঘন্টা যায় ৯৬ ঘন্টা যায় ১২০ ঘন্টা যায় মেসেজের কোন খবর নেই। ৮/৯ দিন পরে যখন ব্যালেন্স চেক করতে গেলাম তখন একটি মেসেজ পেলাম আমি এবং তার মাধ্যমে বিভিন্ন ফ্রি অফার পেলাম তখন বুঝতে পারলাম আমার নম্বটি থ্রিজিতে রুপান্তরিত হয়েছে।
এবার শুরু হলো ভোগান্তির পালা, আমার সব এফএনএফ নম্বর ডিলিট হয়ে গেছে। নির্দিষ্ট নিয়ম মেনে আবার এফএনএফ করতে গেলাম কিন্তু বার বার ইনভেলিড ফরম্যাট মেসেজ আসতে লাগল। অবশেষে হাল ছাড়লাম। তারপর দেখি ওয়েব ব্রাউজ করা যাচ্ছে না। ওয়েব ব্রাউজের জন্য টেলিটকের ওয়েব সাইটে গিয়ে বাংলাদেশের সবগুলো টেলিটক কাস্টমার কেয়ারে টেলিফোন করলাম কিন্তু কোন কাজই হলো না। কারন কোন কাস্টমার কেয়ারই আমার ফোন রিসিভ করলনা। আমি এতটায় বিস্মৃত হলাম যে কাকে কি বলব, কোথায় কি বলব? কিছুই ভেবে উঠতে পারলাম না। কি অবস্থা আমাদের রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের!
এবার গেলাম স্বশরীরে পুরানা পল্টন টেলিটক কাস্টমার কেয়ারে। গিয়ে দেখি বেহাল দশা! যে কয়জন ষ্টাফ আছেন তারা খুব একটা এক্সপার্ট বলে আমার মনে হলো না। সেবার মান এক্কেবারে নিম্নগামী যা বলার মত না। সবমিলিয়ে একটা লেজেগবরে অবস্থা! এই যদি হয় রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের কাস্টমার কেয়ার তাহলে অন্য বেসরকারী টেলিফোন অপারেটদের কাস্টমার কেয়ারকে কি বলব? তাদের সেবা কেমন আর আমাদের রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটরের সেবা কেমন? এদুয়ের কাস্টমার কেয়ারে পার্থক্যটা কেন এত বিপুল?
রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটরের অথর্ব এই সব ম্যান পাওয়ার দিয়ে আদৌ কি উন্নয়ন সম্ভব?
সংশ্লিষ্ট কেউ কি এর জবাব দিবেন?
রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটরের অথর্ব ম্যান পাওয়ার দিয়ে আদৌ কি উন্নয়ন সম্ভব?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।