একুশে ফেব্রুয়ারীতে কি কি করবো সেগুলো নিয়ে ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। ছোটভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "আমাদের ২১ শে ফেব্রুয়ারীটাই মাটি।" কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম নটরডেম কলেজে ২১ ফেব্রুয়ারীর প্রভাতফেরী হবে ২০ ফেব্রুয়ারী। এই রকম ব্যতিক্রম একটা ঘটনা শুনে একটু অবাক হলাম বটে তবে নটরডেম কলেজ বলে তাৎক্ষণিক ধারনা করলাম নিশ্চয়ই এটার মাঝে পজিটিভ কোন কারণ আছে, হয়ত ভাষা আন্দোলন নিয়ে মানুষের ভালবাসার প্রকাশ একটা নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রেখে সেটাকে সবগুলো দিনে ছড়িয়ে দেওয়ার কোন প্রচেষ্টা। কিন্ত কারণ হিসেবে যা শুনলাম তাতে রীতিমতো বিস্মিত ও মর্মাহত। ২১ ফেব্রুয়ারীতে কলেজ বন্ধ থাকে বলে ছাত্ররা নাকি প্রভাতফেরীতে আসেনা সেজন্য এই ব্যবস্থা। আমি বুঝলামনা নটরডেম কলেজ যারা নাকি তাদের ডিসিপ্লিন বাংলাদেশ আর্মির পরেই বলে গর্ব করে সেখানে এটা খোঁড়া যুক্তি ছাড়া আর কি। যুক্তি হিসেবে আরও শুনলাম ছাত্রদের নিরাপত্তাও নাকি একটা কারণ। তখন আমার বিস্ময আরও বেড়ে গেল। যেখানে প্রধানমন্ত্রী, রাস্ট্রপতি, বিরোধীদলীয় নেতা, শিল্পী, খেলোয়াড়, পেশাজীবী, ছাত্র সহ সরবস্তরের মানুষ যাবে সেখানে এই যুক্তিটাকে খোঁড়া যুক্তি বলাও সাজে কিনা সেটাও বুঝলাম না। যাই হোক ভাইকে সান্ত্বনা দিয়ে বললাম ২১ শে ফেব্রুয়ারী আমার সাথে বের হয়ো। তখন ও আরও দুঃখ নিয়ে বলল, "সেই কপাল কি আর আছে, ২১ শে ফেব্রুয়ারী কলেজ বন্ধ বলে তিনটা প্রাইভট সারাদিন পড়াবে, স্পেশাল ক্লাস, স্যারদের আমরা বলেছিলাম তবে পড়ার যে চাপ তাই লাভ হয়নি।" আমি শুধু ভাবলাম একটা দিন না পড়ালে কি পড়াশোনার খুব ক্ষতি হয়ে যেত। আর স্যাররা যারা এই বিশেষ দিনটির গুরুত্ব দিলনা তারা কি জানেনা এই ২১ শে ফেব্রুয়ারী না হলে সে-আমি আমারা কেউ হয়ত আজ বাংলায় কথা বলতে পারতামনা।
নটরডেম কলেজে ২১ ফেব্রুয়ারীর প্রভাতফেরী ২০ ফেব্রুয়ারী...!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।