বর্তমান যুগ সমালোচনার যুগ। বেশি বেশি সমালোচনা করবেন বেশি বেশি বাহবা পাবেন। তবে বাহবা পেতে গিয়ে কিছু লোক যে ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিরুদ্ধে ঝাপিয়ে পরেন সেটা মাঝে মাঝে যেমন অনাকাঙ্খিত তেমন নির্বুদ্ধিতার পরিচয়। তারা বিষয় দেখে সমালোচনা করেন না । তারা সমালোচনা করেন নিজেকে ভাবুক ও অতিমেধাবি হিসেবে পরিচিত করতে। আজ যদি মা দিবস, বাবা দিবস, নারী দিবস, ভালবাসা দিবস ইত্যাদি নিয়ে সবাই আবেগ মাখা স্ট্যাটাস দেন তবে তারা নেমে যাবেন এর বিরুদ্ধে। একটা দিন নিয়ে এত বাড়াবাড়ি কেন, এটা কেন এক দিনে সীমাবদ্ধ ইত্যাদি ইত্যাদি। আপনি যদি রেশমাকে নিয়ে লেখেন তারা আপনার বিরুদ্ধে নামবে আপনি কেন সবার কথা বলেন না। আপনি যদি আবার সবার কথা বলেন তখন আবার তারাই বলবে রেশমা ত হল, আস্তে আস্তে সব হবে আপনারা অধৈর্য কেন। আপনি মুন্নি সাহা কে নিয়ে বললে তারা তার পরিশ্রমের সুনাম গেয়ে ভাসিয়ে দিবেন। আবার আপনি প্রসংসায় নামলে আপনাকে জবাব দিতে হবে আপনি কেন এদের ত্রুটি নিয়ে কথা বলেননা। আপনি রাজাকারের ফাঁশি চাইলে আপনি দোষী আবার আপনি শাপলা চত্তরে গেলেও দোষী। তারা যে আসলে কি চায় তারা নিজেরাই জানেনা। আপনি শেয়ার মার্কেট নিয়ে বললে আপনাকে আভিযুক্ত করা হবে আপনি কেন ডেস্টিনি, গ্রামীনব্যাংক নিয়ে বলেননা। আসলে এসব গাধা লোকের সমস্যা হল এরা ভালর মাঝে মন্দ খোঁজে। এখন আমি যদি বলি আমার কোন দোষ আছে তাহলেও হয়তো তারা কোনও না কোনও ত্রুটি বের করে ফেলবেন। আমি কেন এসব অদরকারি কথা লিখে টাইম নষ্ট করি। আমি তো এই সময় টা ধর্ষণ, হরতাল ইত্যাদি নিয়ে লিখলে দেশের আরও বেশি কাজে লাগত। আমি তাদের বলব ভাইরে, কেউ ভালো কিছু করতে চাইলে তাদের বাধা দেন কেন, তার কাধে কেন সব সমস্যা নিয়ে কথা বলার দায়িত্ব চাপিয়ে দেন। আপনিও কিছু বলেন না রে ভাই। আমরা ছাড়া আর কে পারে আমাদের দেশকে এমন ভাবে ভালবাসতে।
আমাদের সমস্যা হল আমরা ভালোর মধ্যেও মন্দ খুজি
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।