somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোস্ট ওয়েলকাম ২, একজন অনন্ত জলিল ও কিছু প্রাপ্তি

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতীত হলেও সে দিনের কথা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে যখন বাংলা ছিনেমা দেখার জন্য আমরা দিন গুনতাম কবে আসবে সেই শুক্রবার। এগুলো ছিল ২০০০ সালের কাছাকাছি বা আগের সময়ের দৃশ্য। সেটা ছিল আমাদের স্বর্ণযুগ। আবার তার পরের অন্ধকার যুগের কথাও আমদের মনে আছে নিশ্চয়ই। এইতো মাত্র কয়েক বছর আগের কথা, ছিনেমা হলের আশেপাশে আমাদের দেখা গেলেই রাম ধোলাই খেতে হত হয়ত বাবার কাছে অথবা স্কুল শিক্ষকের কাছে। মা নিরবে চোখের জল ফেলতেন এই ভেবে, ছেলেটা আমার বখে যাচ্ছে।
এবার আসি একেবারে ঘটমান বর্তমানে। আমাদের অনন্ত জলিল। টিভি চ্যানেল, পত্রিকা, অনলাইন, অফলাইন খুব কম জায়গাই আছে যেখানে লোকটাকে নিয়ে তামাশা করা হয়নি। অবশ্য অনিচ্ছাকৃত ভাবে হলেও তিনি নিজেই এগুলোর রাস্তা বের করে দিয়েছেন। তবে মানুষটা কিন্তু সত্যি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছেন।
আসুন একটু দেখে নেয়া যাক তার মোস্ট ওয়েলকাম ছিনেমা কেন সত্যি আমাদের প্রতি মোস্ট ওয়েলকাম। ছিনেমাতিতে আমরা কি দেখতে পাব-

প্রথমত ফান। মজাই মজা। প্রত্যেকটি গানই উপভোগ করতে পারবেন চরম ভাবে। গ্রাফিক্সগুলো নিয়ে অনেকে হাসাহাসি করলেও ভালোই হয়েছে। আপনি যদি মন খুলে উপভোগ না করতে পারেন তবে পয়সা ফেরত। মনের অজান্তেই দেখবেন সিটি বাজাচ্ছেন।
ছিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আছে অ্যাকশন। হলিউড, তামিল, দেশি সব স্টাইলের অ্যাকশনই পাবেন। এবং সেগুলো ভালও লাগবে।
এবার আসি ডায়লগ এ। অসাধারণ কিছু ইউনিক ডায়লগ আছে। কিছু যেমন আপনাকে আনন্দ দিবে তেমনি কিছু নিয়ে যাবে অনেক গভীরে। ছিনেমার ভিতরে ঢুকিয়ে ফেলবে।
বাংলাদেশকে যথারীতি অনেক সুন্দরভাবে উপস্থাপন, দেশ নিয়ে স্বপ্নের বহিঃপ্রকাশ, দেশপ্রেম, ভিনদেশী চক্রান্ত এসব ছিনেমার কাহিনীটাকে আকর্ষণীয় করতে সাহায্য করেছে।
সাউন্ড কোয়ালিটি, প্রিন্ট সব কিছু অনন্তীয় স্ট্যান্ডার্ড। এসবের আর নতুন করে প্রশংসা করার কিছু নেই।
বাংলা ছিনেমা থেকে অশ্লীলতা দূর করার যে উদ্যোগ অনন্ত নিয়েছে সেটা বিদ্যমান আছে। গানগুলোতে হালকা রোমান্টিকতা দেখালেও সেটা লিমিটের মাঝেই আছে। নিঃসঙ্কোচে এটা পরিবার নিয়ে দেখা যায়।
ছিনেমার শেষের দিকে হঠাৎ করেই চলে আসবে সিরিয়াস মোমেন্ট। যেই হলে একটু আগেও ছিল উৎসবের আমেজ সেখানে হঠাৎ করেই চলে আসবে পিন পতন নিরবতা। ছিনেমায় কষ্টের দৃশ্যে যাদের কাঁদার অভিজ্ঞতা আছে তারা কৈলাস খেড়ের গানের সময় কেঁদেও ফেলতে পারেন।

সব মিলিয়ে ছিনেমাটি ভালো লাগার মত। অনেকক্ষণ লাইন ধরে, টিকেটের গায়ে লেখা দামের থেকে বেশি দামে টিকেট কিনে ছিনেমা শেষে বের হওয়ার সময় গালি দিতে হবে না। বরং, নিজের অজান্তেই বলবেন, "ভালোই তো করেছে ছিনেমাটা।"
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×