somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ কি? ব্লগার কারা? কি লিখে ব্লগাররা? যাদের মনে এইসব প্রশ্ন তারা এই পোস্টে কিছু ধারণা পাবেন আশা করি

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা বা অনলাইনে মাঝে মধ্যে লেখালেখি করি এটা আমার কাছের লোকেরা সবাই জানে। জানে বলে তারা আমায় নিয়ে চিন্তায়ও থাকে বেশী। পরিবার, আত্নীয়স্বজন, বন্ধুবান্ধবদের তরফ থেকে প্রায়ই সতর্ক করা হয় যেন সীমার মাঝে থেকে লেখালেখি করি। অনেকে আবার জানতে চায় ব্লগ কি? ব্লগার কারা? কি লিখেন ব্লগাররা? আমি যতটুকু জানি তাই একটু ব্যাখ্যা করছি এই পোস্টে।

ব্লগ কি?

ব্লগ একটি ওয়েবসাইট ছাড়া আর কিছুই না। তবে সব ওয়েব সাইটই ব্লগ না।যেসব ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে প্রবেশ করে লেখালেখি করা যায় সেটাই ব্লগ বা ব্লগসাইট।এই লেখা হতে পারে রাজনৈতিক, গঠনমুলক, সমস্যামুলক, বিজ্ঞানভিত্তিক, হাস্যরসাত্বক, সাহিত্য ইত্যাদি।বাংলাদেশে এরকম অনেক বিখ্যাত ব্লগ ওেয়েবসাইট) আছে যেখানে আপনি লেখলেখি করতে পারবেন, অন্যের লেখায় মন্তব্য করতে পারবেন । আবার আপনার লেখাও ঐ ওয়েবসাইটে ভিসিট করে অন্যেরা পড়তে পারবে ও মন্তব্য করতে পারবে। এরকম কিছু ব্লগ-
somewhereinblog.net, bondhushava.com, nokkhotro.com, techtunes.com.bd ইত্যাদি।

ব্লগার কারা?

যারা ব্লগে লেখে তারাই ব্লগার। তবে বেশি মানুষের মনে প্রশ্ন হচ্ছে, ব্লগাররা কি শুধু ধর্ম নিয়ে আজেবাজে লেখা লিখেন? এর উত্তর হচ্ছে না। ব্লগে আপনি রাজনীতি নিয়ে লিখতে পারেন, গল্প-কবিতা লিখতে পারেন, তেমনি ধর্ম নিয়ে লিখতে পারেন, বিজ্ঞান নিয়ে লিখতে পারেন ইত্যাদি।ব্লগাররা কি লিখবেন তা তার নিজের উপর নির্ভর করে। এ ব্যাপারে কোন নিয়ম নেই।

ফেসবুক কি ব্লগ?

অবশ্যই ফেসবুক একটি ব্লগ। তবে ফেসবুকে সাধারণত আমরা দু-তিন লাইনেই নিজের অনুভুতি ব্যাক্ত করি বলে একে ব্যাপক অর্থে ক্ষুদে ব্লগ বলা হয়।এই ফেসবুকে আপনি চাইলে সবচেয়ে সহজে সবচেয়ে বেশী পাঠকের কাছে যেকোন সৃজনশীল লেখা পৌছে দিতে পারেন। সেদিক থেকে বলতে গেলে ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় ব্লগ সাইট।

ব্লগে মানুষ কেন লিখে?

লিখতে ভালো লাগে তাই। লেখালেখি করতে যাদের ভালো লাগে তাদের জন্য সহজ প্লাটফরম হচ্ছে ব্লগ।পাতা সংখ্যা সীমিত বলে পত্রপত্রিকায় সাধারণত সবার লেখা ছাপায় না; পত্রিকাগুলো থাকে দেশের খ্যাতনামা লেখকদের দখলে। আবার পত্রিকা গুলো সবধরণের মতামতকেই মুদ্রনের অনুমতি দেয় না।এক্ষেত্রে একজন ছোটখাট লেখকের বা উদিয়মান লেখকের জন্য সহজ রাস্তা ব্লগ। তবে ব্লগে লিখেন এমন সবাই কিন্তু ছোটখাট লেখক না।রীতিমত সেলিব্রেটিরাও ব্লগে লিখে থাকেন। ব্লগে লেখার সবচেয়ে বড় সুবিধা এতে মন্তব্য করার সুযোগ থাকে।কিন্তু ব্লগে যে কেউ সহজেই যা খুশি তাই লিখে প্রকাশ করতে পারেন বলে নানা সময়ে নানা বিতর্কিত লেখার কথা শোনা যায়।তবে দেশের প্রথম সারির বেশিরভাগ ব্লগেই আছে বিচক্ষণ সম্পাদকমন্ডলী যারা মানসম্মত লেখাগুলোই প্রকাশ করেন। বাকি গুলো হয় সম্পাদিত করেন না হয় মুছে দেন।

তাহলে শুধু শুনি ব্লগে নাস্তিকরা লিখে এর কারণ কি?

এটা মানুষের একটা ভুল ধারণা। নাস্তিকতা-আস্তিকতা মানুষের নিজের ব্যাপার। বিভিন্ন ব্লগে ঘুরাঘুরি করলে আপনি দেখবেন, ১০০ টা লেখার মধ্যে হয়ত বেশিরভাগই রাজনীতি নিয়ে, কিছু সাহিত্য, কিছু ধর্ম প্রচারমুলক, কিছু বিজ্ঞান বিষয়ক ইত্যাদি।হঠাৎ দুই-একটা লেখা পাওয়া যায় হয়থ সেগুলো কোন ধর্মকে কটাক্ষ করে লেখা।কিন্তু ঐ দু-একটা লেখাই এতবেশী আলোচিত হয় যে সবাই ব্লগিং বলতেই একটা নেগেটিভ ধারণা পোষণ করে রাখেন। এখন আপনি কি বিষয়ে লিখবেন সেটা আপনার ব্যাপার।

আশাকরি ব্লগ সম্পর্কে যাদের ধারণ কম বা নেগেটিভ ধারণা ছিল তারা
মোটামুটি একটা ধারণা পেলেন। লেখায় ভুল থাকলে মন্তব্যে জানান। ভালো থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২০
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×