যৌতুক। তিন অক্ষরের একটা শব্দ মাত্র। তবে এই তিন অক্ষরের শব্দকে ঘিরেই কত কান্না, কত বেদনার গল্প যে আমাদের জীবনে ঘটে যাচ্ছে তা আক্ষরে প্রকাশ করে শেষ করা সম্ভব নয়। যদিও যৌতুক শব্দটা শুনলেই আমরা নিন্দার ঝড় উঠাই কিন্তু বাস্তবে এর প্রসারে আমরা নিজেরাই নিরলসভাবে খেটে যাচ্ছি; হোক সেটা মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ। বরং বর্তমানে ভদ্রমুখোশে চলমান যৌতুক প্রক্রিয়া আগের দিনের যৌতুকের চেয়েও হিংস্রতর। আর একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এর জন্য মেয়ে পক্ষই বেশি দায়ী। দেখা যাচ্ছে, আগেকার দিনের মত মেয়ের বিয়ের সময় কন্যাদানের সাথে সাথেই যৌতুকের টাকা তিনি সরাসরি দিচ্ছেন না কিন্তু মেয়ে শশুরবাড়ী যাওয়ার পরপরই উপঢৌকনের নামে ট্রাকভর্তি মালামাল পাঠাচ্ছেন ছেলের বাড়ী। ছেলের বাড়ীর লোকজন হাত কচলাতে কচলাতে, “কি দরকার ছিল! কি দরকার ছিল” বলতে বলতে সব কিছু সাদরে গ্রহন করছেন। আর মেয়ের বাড়ীর লোকজন একটা প্রশান্তির অভিব্যাক্তি করছেন, “যাক, আমার মেয়েটাকে শশুরবাড়ী কোন কথা শুনতে হবে না।” এখন আবার ভদ্র সমাজের চক্ষুলজ্জা আরেক ধাপ কমে গেছে। কেউ কেউ বিয়ের সাথে সাথেই সরাসরি বাড়ি লিখে দিচ্ছেন, কেউ বা দিচ্ছেন গাড়ির চাবি, কেউ বা দিচ্ছেন সুন্দর খামে ভরা লাখ টাকার চেক। আবার এই লোক গুলোই সুধী সমাজে কথা বলার সময় যৌতুকের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধও ঘোষনা করছেন। তবে সব পরিবারেই কিন্তু এমন চর্চা হয় না। অনেক পরিবার সত্যি সত্যিই যৌতুককে সামাজিক সমস্যা হিসেবে বিচেনা করে একে কখনওই প্রশ্রয় দিচ্ছেন না। সুন্দর একটা সমাজ, উন্নত মনুষত্যো জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যেকোন মুল্যে যৌতুকের এই কড়াল গ্রাস থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।
যৌতুক যখন যন্ত্রনা
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।