প্রাচীর সমীরণ নিথর নীরব ললাটে
অগ্নিসমেত ধিক্কার জানাইয়া কহিছে,
বাছা! ইহাই কি দেখিবার ছিল!
“কি সে আক্ষেপ?” পুছে রবি।
সদাই নির্বাক, নির্বিকার, নিরস একখানা নির্বোধ আমি,
তোমাদিগের তো অজ্ঞাত হইবার হেতু নাই!
প্রাতরাশের পূর্বেই আমাদিগের মিলন হয়।
ভুলিয়া যাইওনা, কেননা আমি নিকৃষ্ট।
চাহিবা মাত্র বালাম ঘাঁটা কটু বচন
উপহার দিলে দায় আসমানেরই।
সুপ্রভাত বলিতে আর তৃপ্তি হয়না,
তথাপি হেরিবার প্রয়াশ অবশিষ্ট;
কিংবা ভুলিয়া যাও, কেননা আমি নিকৃষ্ট।
হাসি ধরিবার মত অলৌকিক আকুতি
খুঁজিবার সাধ্য থাকিয়াও নাই। প্রেমকথণ
রাত্রির কালোয় শুভ্র ধোঁয়াশায় বদলায়।
এবেলায় জন্মায়, ওবেলায় প্রাণ হারায়,
কাণনের স্বপ্ন যতনে থাক
গহীণ ঝরণাধারার অতলে,
আসমানের নীলে আর
কাঠফাটা রদ্দুরে।
আসি।
শুভবিদায়।
ফুয়াদ সারওয়ার
২৬/৫/২০১৫ ইং,
প্রথম প্রহর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



