বুলি ছেড়ে, আয় এগিয়ে ,তোর এসেছে পালা ।
খুলে দে তোর বদ্ধ দোয়ার ,ভাঙ হৃদয়ের তালা ।
অন্নাভাবে ধুকছে মানব, কুকুর গলায় মালা ।
আয়েশ করে কেউবা খেলে আতশ বাজির খেলা ।
হারায় দিশা আশরাফেরা ,কঠিন জঠর জ্বালা ।
কারো ঘরে এমনি জমে, স্বর্ণ , হাজার তোলা ।
হোক না তা একমুঠো চাল কিংবা কতেক ছোলা ,
তাই দিয়ে চল পূর্ণ করি ,বাড়িয়ে দেয়া থালা ।
সব হারিয়ে হয়ত তাতেই, খুজবে আশার ভেলা ।
বুলি ছেড়ে ,আয় এগিয়ে, তোর এসেছে পালা ।
সব পুজি বাদীর আস্তানাতে ,জ্বালা আগুন জ্বালা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





