. " সমাজপতির বিম্ব ! "
৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড় বড় গোফ ওয়ালা
ক্লিন সেভ দাড়ি ,
মদ গাজা ঘোষখোর
প্রকান্ড ভুড়ি ।
কেউবা আবার গোমড়ামুখি
কুটিলমতি সর্বগ্রাসী নারী !!
দু'হাতে আয় করে
চড়ে দামী গাড়ি।
অপরের হক্ব মেরে
গড়ে দালান- বাড়ি ।
রক্ত চোষা, অর্থ খেকো
যায় না এদের চেনা ।
সুযোগ পেলেই দেশের দেহে
দেয় যে চরম হানা ।
স্বার্থ ছাড়া এদের চোখে
নাই তো কোন জ্যোতি ।
স্বার্থ বশে করতে পারে
দেশের চরম ক্ষতি ।
সমাজ পতির ছত্রছায়ায়
এদের হরদম আনাগোনা,
মূল হতে সব শাখায় শাখায়
এদের কূ-জাল বোনা ।
সত্য সত্য চেঁচিয়ে মরে
সত্যের নেই লেশ ।
তিমিরের চোর দিবসে ধরে
সৎ মানুষের বেশ ।
দিনের বেলায় এরাই বেরোয়
করতে চোরের খোজ !
ভয়ার্ত জন জান বাঁচাতে
পাঠায় নানান ভোঁজ।
তাড়া খেলেই লুকিয়ে লুকিয়ে
কাঁটায় রাজার হাল ।
আম জনতা এদের দোষে
হয় যে নাজেহাল ।
কোনায় কোনায় থাকে এরা
প্যাপিলোমার মত ।
দেশের দেহে বাড়ায় শুধু
প্রান বিনাশী ক্ষত ।
এরা সব সমাজের নামজাদা
প্রতারক ভন্ড।
এদের কে ধরবে কে ?
কে দেবে রে দন্ড ?
এদের দিয়ে দেশটা যতই
থাকবে রে ভাই ভরা !!
দেশের মঙ্গা দূর হবে না
শেষ হবে না খরা ।
এদের কে ধরে ধরে
কেটে দাও গরদান।
মানব রুপি এরা হল
হায়েনার সন্তান ।
দূর্নীতির বিষবৃক্ষ হোক
সমূলে হোক উপড়ান ।
ধরা হোক শান্ত
বয়ে যাক কল্যান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন