সকালে অফিসে যাইতে গিয়া দেখি আমার ড্রোন স্টার্ট নেয় না।আউট অফ অর্ডার। মেজাজ খারাপ হয়ে গেলো।
আজ বাসে কইরা যাওয়া লাগবে মনে হয়! তাড়াতাড়ি রিক্সায় কইরা মিরপুর রোডে চলে আসলাম।
রাস্তায় বাসের অভাব নাই। কিন্তু উঠতে পারি না কোনটাই... দুনিয়ার ভিড়!
একটা লক্কর ঝক্কর ৮ নম্বর বাস আসলো - সীটও খালি আছে মনে হলো-
বাসের হেল্পার ডাকে "এই পল্টন মতিঝিল কমলাপুর সিংগাপুর..."
আমি লাফ দিয়া উঠলাম।
"কই যাইবেন কমলাপুর নাকি সিংগাপুর?"
"সিংগাপুর যামু ভাড়া কত?"
কন্ট্রাকটর কয় ভিসা থাকলে চারশ আর ভিসা না থাকলে চারশ পন্চাশ-
কইলাম ভিসা তো নাই তোরা কি অন এরাইভাল ভিসার ব্যবস্থা করবি?
কয় এক মিনিটের ব্যপার;
গাড়িতেই অনলাইনে ভিসার ব্যবস্থা আছে
এম্বেসির সাথে সরাসরি যোগাযোগ করে পাসপোর্টে ভিসা লাগাই...
আপনে পাসপোর্ট দেন।
কইলাম পাসপোর্টতো আনি নাই সাথে!
কন্ট্রাকটর কয় "কোন সমস্যা নাই... গাড়িতে রোবোডগ আছে; ক্যামেরা সহ। বাসার ঠিকানা দেন...রাস্তায় যে জ্যাম লাগছে - আমরা ফার্মগেট পৌছানোর আগেই ও এক দৌড়ে আপনার বাসা থেকে নিয়া আসবে..."
আমি বললাম সাব্বাশ্!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






