somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা মৃতদেহ খুজছি। জরুরী ভিত্তিতে একটা মৃতদেহ খুজছি। ভীষন দরকার। দেহটি হবে আমার শারিরীক বৈশিষ্টের। আমি নিজেকে লুকিয়ে ফেলতে চাই! চিরতরে!!

কাজটা কঠিন কিছু না। শুধু বদলে দেবো পরিচয়। সবাই ভাববে আমি মরে গেছি...

কিন্তু আমি বেঁচে থাকবো... নাম পরিচয় বিহীন।

একবার পেয়েও গিয়েছিলাম একটা। কিন্তু সেটা ছিলো লোকে লোকারন্য একটা স্থানে। কোন সুজোগ ছিলো না পরিচয় বদলে নেবার।

তাই ইদানীং নির্জন স্থানে খুজে বেড়াই... যাতে পরিচয় বদলের কাজটা সহজে করে ফেলতে পারি।

আজো তেমনি খুজছিলাম... একটু অন্নমনস্কভবে হাটছিলাম রেললাইনের পাশদিয়ে... আর ভাবছিলাম কিভাবে আমার পরিকল্পনা বাস্তবায়িত হবে। একটা মৃতদেহ - আর কতদিন খুজে বেড়াতে হবে আমাকে…

হঠাত প্রচন্ড একটা ধাক্কা....

কয়েকমুহুর্ত সব ভুলে গেলেও সামলে নিলাম। রেলপথ ধরে হাটছিলাম খেয়ালই করিনি...

উঠে দাড়িয়ে শুধু পেছনটা দেখতে পেলাম। একটা ট্রেন!! চলে গেছে আমার পাশ দিয়ে...

পিছনে তাকাতেই দেখি পড়ে আছে একটা কিছু। রক্তে মাখামাখি।

ওহ্ একটা দেহ! উপুড় হয়ে পড়ে আছে। আমার মতোই শারীরিক গঠন!

আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। মনে হচ্ছে মরে গেছে!

আরে!, এরকমই তো আমি খুজছিলাম! যাতে চেনা না যায় সহজে... কেউ যাতে চিনতে না পারে সহজে...

আমি দ্রুত কাজ শুরু করলাম। পরিচয় বদলের কাজ। করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওর পরিচয় সরিয়ে ফেলে আমারটা রাখতে হবে ওর কাছে... কেউ এসে পড়ার আগেই...

আমি দ্রুত ওর সমস্ত পকেটগুলো চেক করলাম।

...তেমন কিছু নেই। শুধুমাত্র একটা আই, ডি, কার্ড ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই নেই…

রক্তে মাখামাখি হয়ে আছে কার্ডটি। কোনমতে ময়লা-রক্ত মুছে চোখের সামনে ধরলাম। ছবি ও নাম দেখে ভয়ানক চমকে উঠলাম আমি! আরে এতো আমারই আইডি কার্ড…

ভয়ংকর একটা অনুভুতি মাথা থেকে পা পর্যন্ত বয়ে গেলো এক মুহুর্তে!! আমি দ্রুত দেহটাকে চিত করলাম। মুখের দিকে তাকাতেই শিউরে উঠলাম...

আরে এতো আমি! এটাতো আমারই মৃতদেহ!!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×