somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিহিমুমু-৮

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিহিমুমু-৭

ফোন ধরা মাত্রই মাজেদা খালা হাউমাউ করে কেঁদে উঠলেন।

"ওরে হিমু রে আমার সর্বনাশ হয়ে গেছেরে। আমার আর মুখ দেখানোর জো রইলো না রে। আমি এখন কি করবো রে..."

আমিও কাঁদার ভান করলাম...
"ও খালা গো কি আর করবা বলো, আমিও কি ভেবেছিলাম আমার আপন নানির পেটের মেয়ের জামাই এতো বড় শয়তানি করতে পারে।"

খালা মনে হলো একটু ধাক্কা খেলেন। -

"এ্যা? বলিস কি? তুই সব জানিস মনে হচছে?"

"কি বলো খালা আমি জানবোনা? আমি সব জানি। বিয়ে করে বাসাও নিয়েছে। ঝিগাতলায়!"

"ক্ কি বলিস?" - খালা তোতলাতে শুরু করলেন। - "আমিতো শুনলাম শুধু ইটিশ পিটিশ করতো। বিয়েও করে ফেলেছে?
হায় আল্লাহ একি শুনলাম আমি।"
বলেই আবার নতুন উদ্যমে হাউ মাউ করতে শুরু করলেন।

আমি কিছুটা সময় দিলাম। একটু ঠান্ডা হোক!

"আমি তাহলে এখন কি করবো রে হিমু। আমার মাথায় তো কিছুই আসছেনা।"

"তুমি কোন চিন্তা কোরো না খালা। আমি অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলেছি। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা।"

"এর মানে কিরে? কি বলিস এসব??"

"মানে মারবো এক ঢিল! মরবে দুটো পাখি!!"

"মরবে মানে ? মেরে ফেলবি নাকি? ক্ কাকে?? "

খালার স্বর একটু ভীত মনে হলো।

"দুজনকেই। খালু আর তার নতুন বউকে। সস্তায় এক খুনিকে ম্যানেজ করে ফেলেছি । ওর আবার সিজন খারাপ যাচছে। তাই একজনের যায়গায় দুজনকে খুন করে দিচ্ছে এখন। মানে একজনকে খুনের সাথে আরেকজন ফ্রী।"

"এই বদমাস তোকে খুন করার কথা কে বলেছে?"

"কি বলছো খালা। তুমি ওই নতুন বউকে মানতে পারবে?? দুদিন পরেই ঘরে এনে উঠাবে। তৃতীয় দিন থেকে তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করাবে!"

"বলিস কি! তাহলে তো..."

আমি মুখের কথা কেড়ে নিলাম।
"তুমি এসব নিয়ে চিন্তা কোরোনাতো। সব আমার উপর ছেড়ে দাও। তুমি বরং একজন খুনের ফি বাবদ কিছু টাকা পাঠায়ে দাও। আমি তাড়াতাড়ি কাজ সেরে ফেলি।"

"আমি এখন টাকা কই পাবো? রাগের মাথায় খালিহাতে চলে আসছি!"

"কি বলছো খালা! এসব ক্ষেত্রে বাড়ি থেকে টাকা পয়সা গয়না গাটি সব চুরি করে পালাতে হয়।"

"এই হারামজাদা। আমার জিনিস আমি চুরি করবো মানে? কি বলিস এগুলা।"

"আহা! এখনতো আর তোমার থাকবে না। সব পাবে ওই খালা!!"

"ওই খালা মানে? তোর দাঁত উঠায়ে ফেলবো। ওই শয়তানিকে খালা বললে।"

"আচছা বলবো না। তবে তোমার উচিত ছিলো আসার সময় খালুসাহেবের মাথায় বাড়ি দিয়ে তার ভবলিলা সাংগ করে দেয়া। তাহলে এখন আর কোন ঝামেলা থাকতো না।"

খালা আবারো কুন কুন করে কাঁদতে শুরু করলেন।
"আমার মাথায় কিছুই আসছে নারে হিমু। তুই কিছু একটা কর।"

"তুমি একদমই চিন্তা কোরো না তো, নিশ্চিন্তে কান্নাকাটি করে যাও। আমি দেখি ফ্রীতে খুন করার ব্যবস্থা করানো যায় কিনা!"
আমি দ্রুত ফোন কেটে দিলাম...
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×